দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। টানা ৭ দফা কমানোর পর এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।শনিবার (২৮ মার্চ) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। এই নতুন দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে, সবশেষ শুক্রবার (২৭ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে টানা ৭ম দফা স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। সেদিন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২১ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৯ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ১৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ভুয়া নামজারির অভিযোগ, কর্মকর্তাদের ছত্রচ্ছায়ায় কোটি টাকার জালিয়াতি
গাজীপুরে ভুয়া নামজারির অভিযোগ, কর্মকর্তাদের ছত্রচ্ছায়ায় কোটি টাকার জালিয়াতি

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে অর্পিত সম্পত্তির নামজারি নিয়ে ব্যাপক ঘুষ ও জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মির্জাপুর ইউনিয়ন ভূমি Read more

দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন
দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন

গলাচিপা উপজেলার ডাকুয়া-গজালিয়া ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘ প্রতীক্ষার Read more

রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু
রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু

লা লিগার নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে খেলতে নামা কাতালান ক্লাবটি ৯ Read more

ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশ ইন বিএসএফের
ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশ ইন বিএসএফের

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (বিএসএফ)।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর রাতে Read more

সাকিবের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ ডিসেম্বর ২০২৫)
সাকিবের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ ডিসেম্বর ২০২৫)

আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আজ আবারও খেলতে নামবেন সাকিব আল হাসানরা। তার দল এমআই এমিরেটস রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন