একটি পাঁচ বছরের নিষ্পাপ শিশুর স্বপ্ন ভরা ছোট্ট জীবনটা যেন মুহূর্তেই থমকে গেল। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার ডান পা কেটে ফেলতে হয়েছে।  যে পায়ে ভর করে সে দৌড়ে বেড়াত, খেলত, স্কুলে যেত—সেই পা আর নেই। এখন সে শুয়ে থাকে নিঃশব্দে, ছোট্ট চোখে জমে থাকা নানা কথা— আমার বাবা কোথায়? বাবাকে ডাকো বাবা এলে আমি হাটতে পারবো। মা কোথায় তুমি?  ওরা (চিকিৎসক) আমাকে ব্যথা দিচ্ছে এখনই নিষেধ কর আমাকে যেন ব্যথা না দেয়। অথচ ৫ বছর বয়সী শিশু উম্মে তুরাইশা এখনো জানেই না যে তার বাবা আর কখনো ফিরবেন না। এই বয়সে যেখানে তার ছিল দুনিয়া দেখার আনন্দ, সেখানে এখন ব্যথা আর যন্ত্রণা তার সঙ্গী। সমাজের দায়িত্বশীল মানুষদের উচিত এই শিশুর পাশে দাঁড়ানো, যেন সে কৃত্রিম পা পায়, আবার হাঁটতে শেখে। জীবনের স্বপ্নগুলোকে নতুন করে গড়তে পারে।  নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জামতলা গ্রামে জাহিদ হাসান শান্তর (২৭) বাসা, পিতা: মালয়েশিয়া প্রবাসী এজাহার আলী। দূরদেশে তার পাশে শান্তনা দেওয়ার মত পাশে কেউ। শান্তর মা জামিরন বেগম শোকে পাথর হয়ে গেছেন। বাক প্রতিবন্ধী বোন জোবাইদার (২২) চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। ভাইকে হারানোর ব্যথায় সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে আত্মীয়দের শোকের মাতম। ছোট্ট শিশু তুরাইশা শান্তির একমাত্র আদরের মেয়ে। স্ত্রী জেসমিন খাতুন (২৩) যে এখন কিনা তিন মাসের অন্তঃসত্ত্বা। এই গর্ভের বাচ্চাটাও আর নেই। সে নিজেও জানে না তার স্বামী (শান্ত) আর পৃথিবীতে নেই। গত সোমবার (১৯ মে) বাবা ও মায়ের সাথে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে তুরাইফার পরিবারের সাথে। রাজশাহীর বাঘা উপজেলার গ্রীন হ্যাভেন স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী তুরাইফা প্রতিদিনের মতো বাবার মোটরসাইকেল করে স্কুলে যাওয়ার সময় ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়ায় পৌছালে বাঘা থেকে ছুটে আসা ঢাকাগামী সুপার সনি এক্সপ্রেস তাদের চাপা দেয়। এতে বাবা ও মেয়ে উভয়ের ডান পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে থাকা অন্তঃসত্ত্বা মা জেসমিনের ডান হাত ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে বাবা ও মেয়ের অস্ত্রোপচার করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। চিকিৎসকদের পরামর্শে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু ওই দিন সন্ধ্যা ৬টার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করেন তুরাইফার বাবা শান্ত।মারাত্মক আঘাতে জেসমিনের হাত, কোমরের হাড় (পেলভিস) ও পিঠের হাড় (স্কাপুলা) ভেঙে গেছে। মাথায় আঘাত ও মেরুদণ্ডের কশেরুকা হয়েছে ক্ষতিগ্রস্ত। অন্তঃসত্ত্বা মাকে এখনো আশঙ্কামুক্ত বলতে পারছেন না কর্তব্যরত চিকিৎসকরা। ২০ মে শিশু তুরাইফাকে তার মায়ের পাশাপাশি অর্থোপেডিক বিভাগের এক নম্বর ওয়ার্ডে বেডে স্থানান্তর করা হয়েছে। সে কথা বলতে পারছে। তবে বেশি মানুষ দেখলে করছে ভয় করছে কান্নাকাটি। ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য চীনে গিয়েছিলেন শান্ত। তবে স্নাতক শেষ না করেই দেশে ফিরে এসে বাড়ির পাশে জামতলা বাজারে দিয়েছিলেন হার্ডওয়ারের দোকান। স্ত্রী, সন্তান, বাবা ও মাকে নিয়ে গড়েছিলেন এক সুখের সংসার। কিন্তু সড়ক দুর্ঘটনা নিমিষেই সব এলোমেলো করে দিয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুর
কুমিল্লায় মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুর

কুমিল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে নির্মিত ম্যুরাল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। নগরীর রাজবাড়ি এলাকার কালেক্টরেট Read more

যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। এমনকি স্ব-শাসিত দ্বীপটিতে বেইজিং আক্রমণ করলে ওয়াশিংটন সামরিকভাবে রক্ষা করবে বলেও Read more

এবার আ.লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ
এবার আ.লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং আইন মন্ত্রণালয়ে আইনি নোটিশ দিয়েছে গণঅভ্যুত্থানের Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এটিকে রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এটিকে রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদ আমাদের জাতীয় সম্পদ। এই হ্রদকে রক্ষা করতে হবে। তিনি বলেন, কাপ্তাই Read more

শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন
শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে শাপলা, শাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এর একটি বরাদ্দ দিতে Read more

ছেলে হয়েও ছেলে বন্ধুকে বিয়ে না করতে পেরে বিষপানে আত্মহত্যা
ছেলে হয়েও ছেলে বন্ধুকে বিয়ে না করতে পেরে বিষপানে আত্মহত্যা

বরগুনায় ছেলে বন্ধুকে বিয়ে করতে না পেরে বিষপান করে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।সোমবার (৫ মে) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন