আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস। গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান তিনি।শনিবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমালা বলেন, “আমি এখনো শেষ হয়ে যাইনি।” এছাড়া নিজে বা কোনো নারী একদিন মার্কিন প্রেসিডেন্ট হবেন বলেও প্রত্যাশা করেন সাবেক এ ভাইস প্রেসিডেন্ট।২০২৮ সালে যুক্তরাষ্ট্রে ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে। তবে অনেকেই বলছেন ওই নির্বাচনে কমালার প্রতিদ্বন্দ্বি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘স্বৈরাচার’ হিসেবে আখ্যা করে কমালা বলেছেন, নির্বাচনের আগে আমি ট্রাম্পকে নিয়ে যা বলেছিলাম সেগুলো এখন প্রমাণিত হচ্ছে।ট্রাম্পের বিরুদ্ধে গত বছর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে অনেকটা শেষ মুহূর্তে গিয়ে দলের চাপে পড়ে তাকে সরে যেতে হয়। এরপর প্রতিদ্বন্দ্বি বানানো হয় কমালাকে। ডেমোক্র্যাটিক পার্টির অনেকে মনে করেন, বাইডেন নির্বাচন থেকে সরে যেতে দেরি করায় তাদের প্রার্থী প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেনি।তবে কমালা হ্যারিসও খুব ভালো নির্বাচনী প্রচারণা চালাতে পারতেন কি না এবং ভোটারদের কাছে এক নম্বর ইস্যু অর্থনীতি নিয়ে পরিষ্কার ধারণা দিতে পারতেন কি না সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।আগামী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে প্রশ্ন করলে বিবিসিকে কমালা বলেন, “আমি এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিন্তু রাজনীতিতে আমার এখনো ভবিষ্যত শেষ হয়ে যায়নি। আমি শেষ হয়ে যাইনি। আমি সারাজীবন মানুষকে সেবা দিয়েছি। এটি আমার অঙ্গে রয়েছে।”ট্রাম্পকে নিয়ে যা বলেছিলেন সেগুলো সত্য হয়েছে দাবি করে কমালা বলেন, “ট্রাম্প বলেছিলেন বিচার বিভাগকে অস্ত্রকরণ করবেন। তিনি ঠিক তাই করেছেন।”সূত্র: বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমি তো শাশুড়ি হয়ে গেছি’, খোলামেলা মেজাজে শ্রাবন্তী
‘আমি তো শাশুড়ি হয়ে গেছি’, খোলামেলা মেজাজে শ্রাবন্তী

চলতি বছর একের পর এক ছবি মুক্তি পাচ্ছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। 'আড়ি', 'আমার বস', 'রবীন্দ্র কাব্য রহস্য'— এই সব Read more

৪ উইকেটে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
৪ উইকেটে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

দেড়শ রান তাড়া করতে নেমে ওপেনিং জুটি করল তিন অঙ্কের রান, জয়টাকে তো তখন নিশ্চিতই মনে হচ্ছিল! এরপরই অ্যান্টি ক্লাইম্যাক্স। Read more

‘অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যা’
‘অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যা’

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল Read more

ভাঙ্গুড়ায় শীতের আগেই জমজমাট ব্যাডমিন্টন সরঞ্জামের বাজার
ভাঙ্গুড়ায় শীতের আগেই জমজমাট ব্যাডমিন্টন সরঞ্জামের বাজার

পাবনার ভাঙ্গুড়ায় হালকা শীত পড়তেই পাড়া-মহল্লায় শুরু হয়ে গেছে ব্যাডমিন্টন খেলার ধুম। ব্যাডমিন্টন খেলোয়াড়দের ব্যস্ততায়‌ শীত মৌসুমের অন্যতম জনপ্রিয় খেলা Read more

‌‘স্ত্রী স্বাবলম্বী হলে স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারবেন না’
‌‘স্ত্রী স্বাবলম্বী হলে স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারবেন না’

আর্থিকভাবে স্বাবলম্বী হলে ভরণপোষণ বা অ্যালিমনি না দেওয়ার পক্ষে রায় দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণ করে মন্তব্য করেছে, স্থায়ী ভরণপোষণ Read more

ট্রায়ালে সাফল্য পাওয়া রাশিয়ার ক্যান্সারের টিকা ব্যবহারের জন্য প্রস্তুত
ট্রায়ালে সাফল্য পাওয়া রাশিয়ার ক্যান্সারের টিকা ব্যবহারের জন্য প্রস্তুত

রাশিয়ার উদ্ভাবিত ক্যান্সার ভ্যাকসিনের ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। ট্রায়ালে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন