জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১২ দলীয় জোটে অংশ নেয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা পাঁচ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে সব কার্যক্রম থেকে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।পদত্যাগকারী নেতারা হলেন— এনসিপি ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ ও আবদুর রহিম এবং সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক।সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময় এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে দলটি নিজস্ব মতাদর্শ থেকে সরে এসেছে। ব্যক্তিগত ও নীতিগত অবস্থান বিবেচনায় তারা স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি উল্লেখ করেন, আজ থেকে তিনি দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন।পদত্যাগকারী নেতা ওমর ফারুক শুভ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যখন তিনদলীয় জোটের সঙ্গে যুক্ত হয়েছিল, তখন আমরা সমর্থন দিয়েছিলাম। তখন সেটি ছিল রাষ্ট্র সংস্কার জোট। কিন্তু বর্তমানে যে জোটে দলটি যুক্ত হয়েছে, আমরা তার বিরোধিতা করছি। এনসিপি মধ্যমপন্থার রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছিল এবং ৩০০ আসনে প্রার্থী দেয়ার কথা বলেছিল। কিন্তু সে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে নির্বাচনের জন্য জোটে যোগ দেয়ায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।পদত্যাগপত্রে অনুলিপি দেয়া হয়েছে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে, যার মধ্যে রয়েছেন- এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার
পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর আরাফাত (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ Read more

ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু
ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে নানা বাড়ি বেড়াতে এসে মদ্যপানে নন্দিনী রানী সরকার (২০) নামের এক মেডিক্যাল কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ Read more

ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা
ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় টানা দুই রাত তীব্র সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এরমধ্যে তেহরানের একটি মসজিদে আগুন ও ১৯৭৯ Read more

মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহার
মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহার

ঢাকার বাড্ডায় নিমতলীর শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যদের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় দায়িত্বে Read more

নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ ড. ইউনূসের
নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ ড. ইউনূসের

আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২৮ জুলাই) Read more

মাদক বিক্রি করবেনা প্রতিশ্রুতি দিলেও থেমে নেই মাদক বানিজ্য!
মাদক বিক্রি করবেনা প্রতিশ্রুতি দিলেও থেমে নেই মাদক বানিজ্য!

শুধু বরিশাল নগরীর এখন অলিগলি সহ আশপাশে হাত বাড়ালেই মিলছে মাদক। বিভিন্ন স্পটে অর্ধশতাধিক নারী মাদক বিক্রেতা বিভিন্ন কৌশল অবলম্বন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন