ফেডারেশন কাপ দিয়ে আজ শুরু হয়েছে দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ। যেখানে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ফর্টিজ এফসির বিপক্ষে। আর কুমিল্লায় বাংলাদেশ পুলিশকে ৩-২ গোলে হারিয়ে জয়ে সূচনা করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।এদিন কিংস অ্যারেনায় মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও ফর্টিজ এফসি। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় কিংস। ম্যাচের ৪৮ মিনিটে গোল করেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন গোমেজ। তবে জয় ধরা দেয়নি। ম্যাচের ৮৫ মিনিটে ডিফেন্ডার তারিক কাজীর আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফর্টিজ। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।অন্যদিকে, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক ম্যাচে পিছিয়ে থেকেও জয় নিশ্চিত করেছে মোহামেডান। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জিতে নেয় সাদা-কালোরা।এদিন মোহামেডানের জয়ের নায়ক ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে তিনি সাদা-কালো জার্সিতে নিজের প্রথম এবং বাংলাদেশে চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিক করেন। বোয়েটাং গত মৌসুমে রহমতগঞ্জের হয়ে খেলে ২১ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছিলেন। পুলিশের হয়ে ইসা ফয়সাল ও ড্যানিয়েল একটি করে গোল করেছিলেন প্রথমার্ধে। বাংলাদেশ পুলিশের হয়ে প্রথমার্ধে গোল করেন ইসা ফয়সাল ও ড্যানিয়েল। তবে দ্বিতীয়ার্ধে গোল করতে ব্যর্থ হয় তারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে

লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাবের ভক্ত-সমর্থকদের একটি ‘কমন প্রশ্ন’ ছিল-‘কার গায়ে উঠবে রিয়ালের ‘১০ নম্বর জার্সি’। ধারণা করা Read more

পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা: জাতিসংঘ
পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা: জাতিসংঘ

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে, গাজা ‘পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে’ পরিণত হয়েছে এবং অবরুদ্ধ এই উপত্যকার ২৩ লাখ মানুষ Read more

আলফাডাঙ্গায় দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা
আলফাডাঙ্গায় দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কিশোরীদের নিয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে কিশোরীদের মধ্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা Read more

ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ

কলম্বোয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরকার্ডে ১ Read more

নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা এই নির্বাচনে অংশ নেবেন কি না তা এখনো বিবেচনা Read more

দেদারছে বিক্রি হচ্ছে পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের চারা
দেদারছে বিক্রি হচ্ছে পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের চারা

রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার ও ভ্যানে করে দেদারছে বিক্রি হচ্ছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন