দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সুকান্ত সরকার (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে তার নিজস্ব মালিকানাধীন ‘শুভ ব্রিকস’ ইট ভাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।গ্রেফতারকৃত সুকান্ত সরকার উপজেলার আলাদিপুর ইউনিয়নের গিরিধরপুর গ্রামের মৃত গোপেশ্বর সরকারের ছেলে। তিনি আলাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গত ইউপি নির্বাচনে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপি’র বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।ওই হামলায় জেলা ও উপজেলা বিএনপি’র শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা আহত হয়েছিলেন। এই ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, ‘ডেভিলহান্ট-২’ এর অংশ হিসেবে রাতভর পরিচালিত বিশেষ অভিযানে সুকান্ত সরকারকে গ্রেফতার করা হয়েছে।মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আসামী হিসেবে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস
জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস

বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের Read more

সখীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সখীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে দিলরুবা আক্তার জুই (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকাল Read more

নারায়ণগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে Read more

জামিনে বেরিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
জামিনে বেরিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

খালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় বিএনপি নেতা আব্দুস সালামকে দায়ী করে চায়ের কাপ দিয়ে মাথা ফাটিয়ে জখম করে প্রতিপক্ষরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন