কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল জানান, শিশু জুনায়েদ হোসেন বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে শিশুটি পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সন্তানের অকাল মৃত্যুতে ওই পরিবারটিতে এক শোকের ছায়া নেমে আসে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো: ডা. জাহিদ হোসেন
আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো: ডা. জাহিদ হোসেন

"বিএনপি জনগণের অধিকার রক্ষায় বিশ্বাসী, কখনো একদলীয় শাসনে বিশ্বাস করে না। বিএনপি মনে করে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি Read more

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ ভবনহীন ১৯ বছর: জনসেবায় ভোগান্তি
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ ভবনহীন ১৯ বছর: জনসেবায় ভোগান্তি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের নতুন ভবনের দেখা এখনো মিলেনি। ঢেমুশিয়া ইউনিয়নটি অবিভক্ত পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন থেকে আলাদা করে Read more

ভূঞাপুরে ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ভূঞাপুরে ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোড থেকে দীর্ঘ ২৫ বছর পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) Read more

সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য
সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য

সব ধরনের ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন ফিও বাড়ানো হচ্ছে। আগামী ৮ এপ্রিল থেকে নতুন ফি Read more

হত্যাচেষ্টার মামলায় কারাগারে গেলেন আ.লীগ নেতা সেলিম রেজা
হত্যাচেষ্টার মামলায় কারাগারে গেলেন আ.লীগ নেতা সেলিম রেজা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়ন আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা (৪৮) বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগে মামলায় কারাগারে Read more

ফুটপাতের চাঁদার টাকা বিএনপি নেতা ও পুলিশের পকেটে।
ফুটপাতের চাঁদার টাকা বিএনপি নেতা ও পুলিশের পকেটে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনের ফুটপাত এখন হকারদের দখলে। প্রতিদিন লাখো দর্শনার্থী ঘুরতে আসেন এখানে। আশপাশের সবগুলো পিকনিক স্পটে টিকিট কেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন