টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোড থেকে দীর্ঘ ২৫ বছর পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। জানা যায়, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের রাস্তায় অবৈধ দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। স্কুলগামী ছাত্রীদের প্রায়ই উত্যক্তের শিকার হতে হতো। এছাড়া অবৈধ দোকানগুলো যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছিল। প্রায় ২৬ বছর ধরে স্থানীয় প্রভাবশালীরা ওই সড়কের দুই পাশে ‘বিবিএ’ এর জমি দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও তা মানা হয়নি। শেষ পর্যন্ত প্রশাসন কঠোর অবস্থান নিয়ে উচ্ছেদ অভিযান চালায়। অভিযান সম্পর্কে মো. রাজিব হোসেন বলেন, ‘এই দোকানগুলোতে বখাটে ছেলেরা নিয়মিত আড্ডা দিত। ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ পেয়েছি বেশ কয়েকবার। অনেকে সরকারি জায়গা অবৈধভাবে ভাড়া দিয়ে মালিক সেজেছিল। আইন অমান্য করে কেউ সরকারি জমি দখল করতে পারবে না। জনস্বার্থে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’ উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও সেতু কর্তৃপক্ষ সহযোগিতা করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় কিশোরীর আত্মহত্যা
লোহাগাড়ায় কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ Read more

পিএসজির জয় উদযাপনে ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলায় নিহত ২, আটক ৫ শতাধিক
পিএসজির জয় উদযাপনে ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলায় নিহত ২, আটক ৫ শতাধিক

নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ফরাসি ক্লাব পিএসজি। ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লুই Read more

সকালের নাশতায় কোন খাবারগুলো রাখবেন: পুষ্টিবিদের পরামর্শ
সকালের নাশতায় কোন খাবারগুলো রাখবেন: পুষ্টিবিদের পরামর্শ

সকালের নাশতা দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। অনেকেই ওজন বাড়ার ভয়ে নাশতা বাদ দেন, যা শরীরের জন্য ক্ষতিকর। আবার কেউ কেউ Read more

চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল (ক্যাশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে ইসলামীর Read more

বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ
বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ

যশোরের বেনাপোলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে ফিল্ম স্টাইলে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন