উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিং শেষ করে বের হওয়ার সময় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করছে পুলিশ। তারা সবাই আ’লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। বুধবার (২১ মে) দুপুরে উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা, কঞ্চিপাড়া  সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের আনসার আলী মন্ডল, ফুলছড়ি ইউনিয়নের আজহারুল ইসলাম হান্নান, এরেন্ডাবাড়ি, আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া-খোরশের আলম খুশু।পুলিশ জানায়, ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সক্রিয়ভাবে আ’লীগের রাজনীতির সাথে জড়িত। আ’লীগ নিষিদ্ধের পর  অনলাইনে পলাতক সাবেক এমপি মাহমুদ হাসান রিপনের সাথে যোগাযোগ করে আসছেন। রাষ্ট্রকে অকার্যকর পরিস্থিতি সৃষ্টির করার জন্য দলীয় নেতা কর্মীদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখছেন এমন তথ্য পুলিশে আছে। দুপুরে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিং শেষ করে বের হওয়ার সময় ৬জনকে  আটক করা হয়।  এ সময় উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আল আমিন পালিয়ে যায়। ফুলছড়ি থানার ভারপাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ডেভিল হান্টের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পলাতক উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতারের জন্য মাঠে পুলিশ কাজ করছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি
শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি

ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক র‌্যালি করেছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি
বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার পরিবারের সবাইকে বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ Read more

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ২৪ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ২৪ জেলে আটক

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের ২৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে Read more

বয়সসীমা ছাড়াই নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়ায়
বয়সসীমা ছাড়াই নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়ায়

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে যে কোনো Read more

বিশ্বস্ততা যখন যথেষ্ট নয়, ট্রাম্পের মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন পাম বন্ডি
বিশ্বস্ততা যখন যথেষ্ট নয়, ট্রাম্পের মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন পাম বন্ডি

টানা এক বছর অটুট থাকার পর অবশেষে ভাঙতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভা। প্রথম মেয়াদে ঘনঘন কর্মকর্তা বরখাস্তের Read more

বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু

"দূরত্ব যতই হোক, ভালোবাসা থাকে অটুট" এই মন্ত্র ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন