নেত্রকোণায় মাদক মামলায় মো. সিরাজ মিয়া (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে আসামির (হাজতি) উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে নেত্রকোণা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের মো. আনু মিয়ার ছেলে মো.সিরাজ মিয়া।এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- আবুল হাসেম ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোঃ মোজাম্মেল হক।মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচা-কেনার খবরে ২০১৬ সনের নয় ফেব্রুয়ারী সিরাজ মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়। তার বসতবাড়ি থেকে বিক্রির সময় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করে সিরাজ মিয়াকে আটক করে।পরে স্থানীয় সূত্রে মাদক ক্রয় বিক্রয়ের বিষয়ে নিশ্চিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানার এস আই (নিরস্ত্র) মো. এমদাদুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অধিকতর তদন্ত শেষে একই বছরের ১৯ মার্চ পুলিশ আদালতে চূড়ান্ত চার্জশট দাখিল করলে পরবর্তীতে আজ মঙ্গলবার ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণান্তে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: ফখরুল
নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ Read more

দক্ষিণ বঙ্গের বৃহত্তম হাটে ছোট গরুর দাম বাড়তি, বড় গরুর বিক্রি কম
দক্ষিণ বঙ্গের বৃহত্তম হাটে ছোট গরুর দাম বাড়তি, বড় গরুর বিক্রি কম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ পশুর হাট যশোরের শার্শা উপজেলার সাতমাইলে অনুষ্ঠিত হচ্ছে। পশুর হাটে ব্যাপক প্রস্তুতি থাকলেও Read more

সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ
সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় ২৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ Read more

সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি
সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী ইদুকোনা এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৯টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডার Read more

পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 
পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 

রেস্তোরাঁয় প্রবেশের শুরুতেই সাইনবোর্ডে বড় করে লেখা পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি হাউজ। একই দোকানের ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো Read more

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন