আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী এক গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শুক্রবার (৯ মে) দুপুর ২ টা ৪০ মিনিটে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। ইতিমধ্যে সমাবেশে মানুষের ঢল নেমেছে। দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে ছাত্রজনতা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশস্থলে এসে যোগ দিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং শিক্ষার্থী ও সাধারণ জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। এছাড়া এখনও অর্ধশতাধিক মানুষ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে বিক্ষোভ করে যাচ্ছেন।সমাবেশে আসা মানুষজন বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল। তারা দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে ধ্বংস করছে। তাদের দুঃশাসনের সময় দেশের মানুষ অতিষ্ঠ ছিল। তাই আমরা তাদের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। অবিলম্বে আওয়ামী লীগ এবং সহযোগী অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।এর আগে সকাল সাড়ে আটটার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী।জমায়েতে দল-মতনির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়ায় সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, জুমার নামাজের পর ফোয়ারার সামনে ছাত্রজনতা অবস্থান নেবে। ফয়সালা করেই তাঁরা ঘরে ফিরবেন।এ সময় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ ইসলামপন্থী কয়েকটি দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পহেলা বৈশাখে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি-শাহবাগ মেট্রো স্টেশন
পহেলা বৈশাখে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি-শাহবাগ মেট্রো স্টেশন

পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ স্টেশন ৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।রোববার (১৩ Read more

ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি দরিদ্র পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের Read more

পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের
পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের

পুলিশি প্রোটোকলে কার্যালয় ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত ১০টার দিকে কার্যালয় Read more

গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ল
গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনার পর জারিকৃত কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) Read more

নান্দাইল বলদা বিলে পলো-জালে মাছ ধরার উৎসব
নান্দাইল বলদা বিলে পলো-জালে মাছ ধরার উৎসব

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বলদা বিলে পলো-জালে মাছ ধরার উৎসব হয়েছে।ফজরের নামাজের পরই ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরিপুরসহ আশপাশের Read more

বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেন-জিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন