চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের এক সহ-সভাপতিসহ দুইজন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, হাইলধর ইউনিয়নের খাসখামা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বদু তালুকদার বাড়ির মৃত মোতালেব মিয়ার পুত্র মো. জাহাঙ্গীর আলম (৫০) এবং একই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার অলি হাজীর বাড়ির মৃত হাবিবুর রহমানের পুত্র আনিসুর রহমান জুয়েল (৩৮)।আনোয়ারা থানা পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির একটি রাজনৈতিক মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে এ দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে বুধবার রাতে পুলিশের একটি আভিযানিক দল জাহাঙ্গীর আলমের বাড়িতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে সেখানেই আটক করা হয়। অন্যদিকে, জুয়েলকে উপজেলার একটি অজ্ঞাত স্থান থেকে আটক করা হয়।এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার তথ্যের ভিত্তিতে এ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনির একদিনে আরও ৬৯ প্রাণ কেড়ে নিল ইসরাইল
ফিলিস্তিনির একদিনে আরও ৬৯ প্রাণ কেড়ে নিল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ৬৯ জন নিহত হয়েছেন। এছাড়া অনাহারে মারা গেছেন আরও তিনজন। এর মধ্যদিয়ে ইসরাইলের Read more

রোহিঙ্গা ক্যাম্পে বনভূমি দখল করে সিন্ডিকেটের বাজার বাণিজ্য
রোহিঙ্গা ক্যাম্পে বনভূমি দখল করে সিন্ডিকেটের বাজার বাণিজ্য

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন বিভাগের জমিতে গড়ে উঠেছে শত শত অবৈধ দোকান ও বাজার। এসব বাজারে ভিড়ের কারণে নানা Read more

ডাক্তার হওয়ার স্বপ্ন নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার
ডাক্তার হওয়ার স্বপ্ন নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সায়মা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের Read more

টাইগারদের বোলিং তোপে ‘১১০’ এ থামল পাকিস্তান
টাইগারদের বোলিং তোপে ‘১১০’ এ থামল পাকিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। । প্রথম ওভারে দুর্দান্ত Read more

লামিয়া ধর্ষণ মামলায় দুইজনের ১৩ ও একজনের ১০ বছর কারাদণ্ড
লামিয়া ধর্ষণ মামলায় দুইজনের ১৩ ও একজনের ১০ বছর কারাদণ্ড

পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে সাকিব মুন্সী ও সিফাত মুন্সিকে ১৩ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন