ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি ইসরাইল থেকে গাজায় পৌঁছেছে। হামাস বন্দিদের মিডিয়া অফিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী আরও কিছু বাস গাজার দিকে যাত্রা করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। বিবিসি জানায়, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে।  ব্রিটিশ সংবাদমাধ্যমটির তথ্য মতে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা থেকে প্রায় ১,৭০০ বন্দি এবং ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে।    এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানায়, হামাসের হাত থেকে মুক্তির পর আরও ১৩ জন জীবিত ইসরাইলি জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করেছে। এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারাও ইসরাইলে পৌঁছেছেন।  সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুসারে, সোমবার (১৩ অক্টোরব) দুপুরের মধ্যে ৪৮ জন জিম্মিকে মুক্তি দেয়ার কথা রয়েছে হামাসের – যাদের মধ্যে ২০ জন জীবিত এবং ২৮ জন মৃত বলে ধারণা করা হচ্ছে। যদিও হামাস বলেছে, তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব ‘মৃত জিম্মিদের’ খুঁজে বের করতে সক্ষম হবে না এবং ইসরাইল এটি সম্পর্কে অবগত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহন
উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত সময়ে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এ Read more

হজ শেষে দেশে ফিরেছেন আরো ২৬ হাজার ১০৯ হাজি
হজ শেষে দেশে ফিরেছেন আরো ২৬ হাজার ১০৯ হাজি

চলতি বছরে পবিত্র হজ পালন শেষে সোমবার (১৬ জুন) রাত পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেনে আরো ২৬ হাজার ১০৯ Read more

ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেফতার ৫
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেফতার ৫

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের Read more

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (১১ জানুয়ারি) সকালে Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সম্প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন