ইসরাইলের হামলায় ঈদের দিনও ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণ হয়েছে। শনিবার স্থানীয় সময় (২১ মার্চ) ভোরে তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশের মতো শনিবার ইরানে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, শনিবার ভোরে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষা বিভাগ জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের একবাতান এলাকার বিখ্যাত আজাদি টাওয়ার এবং শহরটির অলিম্পিক ভিলেজ এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।এছাড়া তেহরানের উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পাহাড়ি এলাকা কেলারদাশতেও যুদ্ধবিমান ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।এর আগে ইসারইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে হামলার পর তারা ইরানের রাজধানীর বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে, এমন প্রলোভনে যোগ দিবো না: জাহিদ হোসেন
ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে, এমন প্রলোভনে যোগ দিবো না: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অনেকেই বলছেন তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। তাদের প্রলোভনে Read more

একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু
একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ Read more

গাংনীতে আইনশৃঙ্খলার চরম অবনতি, স্বস্তি নেই জনমনে
গাংনীতে আইনশৃঙ্খলার চরম অবনতি, স্বস্তি নেই জনমনে

মেহেরপুরের গাংনীত আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দিনদিন নানান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। এখানে ক্রমেই বাড়ছে বোমা সদৃশ বস্তু উদ্ধার, Read more

ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন
ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল স্পেন

অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল স্পেনের বার্সেলোনা। শুক্রবার (০৩ অক্টোবর) দেশটির ফিলিস্তিনপন্থি নাগরিকরা শহরজুড়ে আন্দোলনে নামে। এসময় ফিলিস্তিনের পতাকা, Read more

মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া
মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্ত যুদ্ধ অবসানে মালয়েশিয়ার মধ্যস্থতার প্রস্তাবে রাজি হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া। রবিবার (২৭ জুলাই) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই Read more

ইসরায়েলের হামলায় আরও ২ ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত
ইসরায়েলের হামলায় আরও ২ ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর বিস্ফোরণে দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) এ ঘটনা ঘটে। এর আগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন