ভোলার বোরহানউদ্দিনে ‘কালের কণ্ঠের’ মাল্টিমিডিয়া ভোলা প্রতিনিধি পরাণ আহসানের উপর হামলার ঘটনায় করা মামলার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি আসামী। এতে হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক সমাজ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে আহত সাংবাদিক পরাণ আহসান দুঃখ প্রকাশ করেছেন।এর আগে, গেল সোমবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের দরুন বাজার এলাকায় জায়গা জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনার ভিডিও ধারণ করার সময় ওই ইউনিয়নের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিক পরাণ আহসানের উপর হামলা চালায়। দুই দফায় হামলার পর স্থানীয়রা ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।এরপর ঘটনার দিন রাতেই সাংবাদিক পরাণ আহসান বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং ৬ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা করার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে চরম হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক সমাজ।সাংবাদিক পরাণ আহসান সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার উপর প্রকাশ্যে হামলা করেছে। হামলার ঘটনায় করা মামলার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার করা হয়নি কোন আসামী। এতে তিনি চরম হতাশা প্রকাশ করেছেন।’তবে পুলিশ বলছে, সাংবাদিকের উপর হামলার ঘটনায় করা মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতার করতে বিলম্ব হচ্ছে। তবে খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে জানিয়ে আশ্বাস দিয়েছেন পুলিশ।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান জানান, আসামীদের গ্রেফতার করতে আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে একাধিক শক্তিশালী বিস্ফোরণ
ইসরায়েলে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যম ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ইরান থেকে ইসরায়েলের Read more

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকা মারাত্মক ফ্লু থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে?
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকা মারাত্মক ফ্লু থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে?

বিশ্বের বিভিন্ন দেশে একটি বিশেষভাবে খারাপ ফ্লু মৌসুম চলছে, যার আংশিক কারণ হলো ভাইরাসের একটি নতুন পরিবর্তিত ধরন। এটি কী Read more

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্যরাতে Read more

চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন
চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা ও আশপাশের কয়েকটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) Read more

চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মৃত্যু
চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামভিত্তিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে Read more

চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান
চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন