ইসরায়েলি দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। আজ রবিবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।জুলাই মাসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। তিনি একটি দীর্ঘমেয়াদি স্থায়ী শান্তিচুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা দুই রাষ্ট্রের মধ্যে সমাধান নিশ্চিত করবে।এদিকে এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ধারাবাহিক পূর্ববর্তী সরকারগুলো বলেছিল যে স্বীকৃতি আসবে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাব ফেলার মতো সময়ে। তবে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, জিম্মিদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা।এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছিলেন, এমন সিদ্ধান্ত ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করবে। তবে যুক্তরাজ্যের মন্ত্রীরা যুক্তি দিয়েছেন, দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির আশা বাঁচিয়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া ছিল নৈতিক দায়িত্ব।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (০৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ Read more

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও অগ্নিদগ্ধ, বার্ন ইউনিটে ভর্তি
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও অগ্নিদগ্ধ, বার্ন ইউনিটে ভর্তি

মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অগ্নিদগ্ধ করে নির্যাতন এবং গৃহবন্দি করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে ঢাকা Read more

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে র‌্যাব-১১’র লেঃ কমান্ডার এ Read more

রাজধানীর মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর মিরপুরের ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।ফায়ার সার্ভিসের Read more

বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন
বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণ।শনিবার (১৩ ডিসেম্বর) Read more

কাতারে ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা
কাতারে ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন