ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের করেছে আন্দোলনকারীরা। এদিকে, সকাল-সন্ধ্যা অবরোধের কারণে ঢাকা-খুলনা, ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। লাগাতার অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছে চালক ও সাধারণ যাত্রীরা।রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদী, মুনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী।এদিকে, সড়ক ও রেলপথ অবরোধে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক সংখক পুলিশ, এপিবিএন, সেনাবাহিনী মাঠে রয়েছেন।জেলার চরভদ্রাসন-সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর- ৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে আগামী তিনদিন ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে তারা।এছাড়া দাবি আদায়ে ভাঙ্গা উপজেলার বিভিন্নস্থানে কয়েক দফা মহাসড়ক অবরোধ থাকায় দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যান চলাচলে বিঘ্ন ঘটে। মহাসড়কের এই অংশ এড়িয়ে বিকল্প পথে যান চলাচল করায় সময় ও ভোগান্তি বাড়ছে সাধারণ যাত্রীদের। তাই অন্তর্বর্ন্তী সরকার ও নির্বাচন কমিশনের কাছে তাদের দুটি ইউনিয়নকে পূর্বের অবস্থায় ফেরৎ দিতে জোর দাবি জানান আন্দোলনকারীরা।প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল আর নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ছিল ফরিদপুর-২ আসন। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিন ধরে ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে: ফারুক
অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে: ফারুক

অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনাদের ওপর আস্থা, আপনাদের ওপর বিশ্বাস Read more

ইউরোপ অধ্যায়ের ইতি টেনে শৈশবের ক্লাব ফিরলেন ডি মারিয়া
ইউরোপ অধ্যায়ের ইতি টেনে শৈশবের ক্লাব ফিরলেন ডি মারিয়া

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া নিজের ১৮ বছরের ইউরোপ যাত্রা শেষ করে অবশেষে ফিরেছেন নিজের শৈশবের ক্লাব রোসারিও Read more

বরিশালে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালাল গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড
বরিশালে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালাল গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

বরিশাল নগরীতে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মাসুম হাওলাদার নামে এক ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে Read more

বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোন কোন বছরে?
বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোন কোন বছরে?

বাংলাদেশের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসেরও নীচে নেমেছিলো, আর তা একাধিকবার। ২০১৮ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দুই Read more

অভিনেতা সমু চৌধুরীর গামছা পরা ছবি ভাইরালের বিষয়ে যা জানা গেল
অভিনেতা সমু চৌধুরীর গামছা পরা ছবি ভাইরালের বিষয়ে যা জানা গেল

চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীর কয়েকটি ছবি আজ (১২ জুন) দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় Read more

জয়পুরহাটে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক
জয়পুরহাটে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাঁসুয়ার কোপে রোকেয়া বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী জহির উদ্দীনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন