ফরিদপুরের সালথায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বোয়ালমারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সন্দেহজনক পরিস্থিতির কারণে স্বামী মিরু শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে অন্তরা অসুস্থ হয়ে পড়লে স্বামী মিরু শেখ তাকে হাসপাতালে নেন। তবে চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন। অন্তরা বেগম ও তার স্বামী দুই সন্তানকে নিয়ে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা নীলভিটা আশ্রয়ণ কেন্দ্রে সরকারি ঘরে বসবাস করতেন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, অন্তরার মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। তার মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় স্বামী মিরু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান
আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান

আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বরগুনা জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সব পদ থেকে Read more

ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত
ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত

ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার একটি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।বৃহস্পতিবার Read more

মাইনী নদীর ভাঙ্গনে হুমকির মুখে সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার
মাইনী নদীর ভাঙ্গনে হুমকির মুখে সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার

মাইনী নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী জনপদ নাড়াইছড়ি বাজার। ইতিমধ্যে বাজারের Read more

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ Read more

গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে
গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে

কনের গায়ে হলুদের আনন্দ শেষ হতে না হতেই বরের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে দুই পরিবার। রাজশাহী মেডিকেল কলেজের এক Read more

ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ
ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে মাত্র এক সপ্তাহে ১২০০ শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস। সর্বশেষ হিসাব অনুযায়ী, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন