ফরিদপুরের ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলা তলা এলাকায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।বুধবার (০৪ মে) সকাল ৭ টার দিকে মহাসড়কের বাবলা তলার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহীম সর্দার (৭০) ও তার ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০) ও অজ্ঞাত (৪৫)।নিহতদের সবাই গরুর ব্যবসায়ে জড়িত। তারা একটি থ্রি-হুইলার মাহিন্দ্রায় চড়ে টেকেরহাট গরুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।জানা গেছে, বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি বাস। মাহিন্দ্রা গাড়িটি টেকেরহাটের দিকে যাচ্ছিল। গাড়ি ‍দুটি বাবলা তলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহিন্দ্রার পাঁচ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে আরও চারজন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর গণমাধ্যমকে জানান, বুধবার সকাল ৬টা ৫২ মিনিটের দিকে বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মাহিন্দ্রাটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। আর বরিশাল থেকে মিজান পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কে উল্টে পড়ে।  এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, নিহতরা গরু ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের সবার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তারা গরু কেনার জন্য টেকেরহাটের দিকে যাচ্ছিল। ঘাতক বাসটিকে আটকের জন্য পুলিশ কাজ করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী
শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী

জুলাই-আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আজ জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read more

বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি
বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারসহ সারাদেশের কমিশনার পর্যায়ের ১৭ জন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি কি সরকারের মুখােমুখি?
নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি কি সরকারের মুখােমুখি?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এমনকি 'ষড়যন্ত্র তত্ত্ব' হাজির করেছে জামায়াতে ইসলামীও। সেফ এক্সিটের প্রশ্নও উঠেছে, এই Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত Read more

ভিপি নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ
ভিপি নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলা প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয়, সরকার এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন