ফরিদপুরের বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি পিকআপভ্যানের যাত্রী আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন শ্রমিক।সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বোয়ালমারী বাজার স্টেশনসংলগ্ন শিবপুর রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫), মোছা মোল্লা (৩০) এবং পরিচয় না জানা এক নারী শ্রমিক। নিহত দুইজন আপন ভাই বলে নিশ্চিত করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডোবরা জনতা জুট মিল থেকে কাজ শেষ করে ২০ থেকে ২৫ জন শ্রমিক একটি পিকআপভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পিকআপটি শিবপুর রেলক্রসিং অতিক্রম করার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিকের মৃত্যু হয়।আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রেল পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড
হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ভাই পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করায় এক যুবদল কর্মীকে তিন Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

বিজয়নগরে সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা
বিজয়নগরে সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।গত শনিবার Read more

পাকুন্দিয়ায় ব্যবসায়ী শরীফ হত্যা মামলার আসামি গ্রেফতার
পাকুন্দিয়ায় ব্যবসায়ী শরীফ হত্যা মামলার আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী বাজারের ব্যবসায়ী শরীফ মিয়া হত্যা মামলায় আসাদ মিয়া (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকায় Read more

ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ

কলম্বোয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরকার্ডে ১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন