চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইব্রাহিম নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় জান্নাতুল আইভি (৫) ও ওয়াসিফা (২) নামের আরো দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (০৪ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের টিলাপাড়া এলাকার একটি ভাড়া বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু ইব্রাহিম ওই এলাকার পুকুরপাড়া এলাকার মো. বাদশা মিয়ার ছেলে। আইভি পার্শ্ববর্তী মোহাম্মদ আইয়ুব ও ওয়াসিফা পেয়ারুল ইসলামের কন্যা। তারাও ভাড়াটিয়া পরিবার হিসেবে সেখানে থাকতেন।স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির নিচ তলায় সিঁড়ির নিচে খেলার সময় শর্ট-সার্কিট থেকে আকস্মিক বিদ্যুতায়িত হয়ে পড়ে ওই তিন শিশু। দ্রত তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হলেও কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়।প্রত্যক্ষদর্শী আবদুল বাছেত বলেন, ‘ওই বসতঘরের সিঁড়ির নিচে বিদ্যুতের তার শর্ট-সার্কিট হলে তিন শিশু খেলার সময় বিদ্যুতায়িত হয়। স্বজনেরা দ্রত সার্ভিস তার কেটে দিলে তারা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।’ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে শিশুর লাশ দাফনের ব্যবস্থা করা হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুরে পৃথক স্থানে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- নকলার টালকি Read more

নোবিপ্রবিতে অচলাবস্থায় প্রায় কোটি টাকার যন্ত্রপাতি
নোবিপ্রবিতে অচলাবস্থায় প্রায় কোটি টাকার যন্ত্রপাতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মীর মুগ্ধ মেডিকেল সেন্টারে প্রায় কোটি টাকার মূল্যের চিকিৎসা সরঞ্জাম দীর্ঘদিন ধরে অচলাবস্থায় Read more

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (২০ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য বিদ্যুৎ Read more

জীবনের নতুন ইনিংসে তানজিদ তামিম
জীবনের নতুন ইনিংসে তানজিদ তামিম

ক্রিকেট মাঠে বাংলাদেশকে একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দেয়া তানজিদ হাসান তামিম এবার জীবনেও শুরু করলেন এক নতুন ইনিংস।বিবাহবন্ধনে Read more

ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন