গাজা অভিমুখে থাকা কনশানস নৌযানে রয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তিনি জানান, সামনে থাকা অন্য ৮টি নৌযানকে ছুঁয়ে ফেলেছে নৌযানটি। কনশানস নৌযানের গতি বেশি হওয়ায় সেটি আগে রওনা হওয়া নৌযানগুলোর কাছে পৌঁছাতে পেরেছে। এখন কনশানসের গতি কমিয়ে চলছে এবং ৯টি নৌযান একসঙ্গে গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে।শনিবার (০৪ অক্টোবর) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।কনশানস জাহাজটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের অংশ হিসেবে গাজা অভিমুখে ৩০ সেপ্টেম্বর যাত্রা করে।ফেসবুক পোস্টে শহিদুল আলম লিখেন, ‘থাউজেন্ড ম্যাডলিনস একটি অসাধারণ ধারণা। জাতিগত নিধন ঠেকাতে বিশ্বনেতাদের পুরোপুরি নিষ্ক্রিয়তা এবং কপট ভূমিকার কারণে বিশ্বের মানুষ নিজেরাই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাজারো জাহাজের ধারণাটি প্রতীকী। তবে নিঃসন্দেহে এভাবে একত্রিত হওয়া সমুদ্রযানের সবচেয়ে বড় বহর এটি।’তিনি বলেন, কনশানস বহরে অংশ নেওয়া সবচেয়ে বড় জাহাজ, যেটি সবার শেষে (৩০ সেপ্টেম্বর) ইতালি থেকে রওনা হয়। কিন্তু ২ অক্টোবরের মধ্যেই সুমুদ ফ্লোটিলার আগের জাহাজগুলোকে আইডিএফ আটক করে। একটি জাহাজ যেটি প্রথমে ধরা পড়েনি, সেটিকেও পরে আটক করা হয়।শহিদুল আলম লিখেন, কনশানস-এর ঠিক আগে আরও ৮টি নৌকা যাত্রা করেছিল। আরও দুটি ফ্লোটিং ফ্রিডম কোয়ালিশন নৌকাও ছিল, যদিও সেগুলোর অবস্থা সম্পর্কে এখন তারা নিশ্চিত নন।গাজার অবরোধ ভাঙার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে তিনি জানান, আমরা কনশানস-এ থাকা সবাই অবরোধ ভাঙতে বদ্ধপরিকর। তারা (ইসরায়েলিরা) যদি আমাদের আটকায়, তখন অন্যরা এগিয়ে আসবে। কোনো অত্যাচারীই জনগণের শক্তির বিরুদ্ধে কখনো জয়ী হতে পারেনি। ইসরায়েলও ব্যর্থ হবে। ফিলিস্তিন মুক্ত হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান
উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৪ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত Read more

শায়েস্তাগঞ্জ, বিপুল ভারতী, পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ, যুবক গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জ, বিপুল ভারতী, পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ, যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যান জব্দ হয়েছে। এ সময় আবু Read more

বিশ্ব বাঁশ দিবস আজ
বিশ্ব বাঁশ দিবস আজ

গ্রাম-বাংলার জীবনে বাঁশের অবদান অপরিসীম আর শহুরে জীবনে সৌন্দর্যের অংশ। বাঁশ আমাদের সংস্কৃতির সঙ্গে এমনভাবে মিশে আছে যে আলাদা করে Read more

২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা

তীব্র সমালোচনার মুখে অবশেষে ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিটের দাম কমিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতিটি Read more

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত 'স্থগিত অবরোধ' কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার Read more

অফিস রেখে গল্পতে ব্যস্ত তারা, সেবা প্রত্যাশীদের দুর্ভোগ
অফিস রেখে গল্পতে ব্যস্ত তারা, সেবা প্রত্যাশীদের দুর্ভোগ

সকাল ১১ টা তখন অফিস টাইম চলমান। সরকারী-বেসরকারী অফিসে তখন থাকে সেবা প্রত্যাশীদের ভিড়। আর ঠিক সেই সময় অফিসের প্রবেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন