চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি প্রতিষ্ঠান মালিকানাধীন একটি অ্যাম্বুলেন্স রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর ‘জুলাই-আগস্ট বিজয় শোডাউনে’ এটি ব্যবহার করেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়ে পুরো সদর এলাকায় ঘুরে বেড়ায়, অথচ তাতে কোনো রোগী ছিল না। বরং সেটি ব্যবহৃত হয় রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে শোডাউনে। এতে বিস্মিত স্থানীয় বাসিন্দারা একে ‘সরকারি সম্পদের নগ্ন অপব্যবহার’ বলে মন্তব্য করেছেন।পৌর এলাকার এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই অ্যাম্বুলেন্স তো রোগীদের জন্য বরাদ্দ! অথচ এখন তা রাজনৈতিক ব্যক্তিদের শোডাউনে ব্যবহার হচ্ছে–এটা জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।’পৌর কার্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি অ্যাম্বুলেন্স শুধুমাত্র রোগী পরিবহনের জন্য অনুমোদিত। অন্য কোনো কাজে ভাড়া দেওয়ার সুযোগ নেই। তিনি দাবি করেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি পৌরসভাকে দান করেছিলেন। এটি রেজুলেশনে স্পষ্ট উল্লেখ ছিল যে কোনোভাবেই এটি ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না।উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেন, ‘জুলাই অভ্যুত্থানে দলের শোডাউনে সরকারি সম্পত্তির ব্যবহার কোনোভাবেই উচিত হয়নি। যে রাজনৈতিক নেতা এতে জড়িত, তিনি অদূরদর্শী ও অপরিপক্ক। দলকে ডুবাতে এটি একটি ইস্যু হতে পারে। বিএনপির বিরুদ্ধে আজও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এটি তরুণ প্রজন্মের জন্য একটি খারাপ বার্তা। একটি নতুন ও গণতান্ত্রিক দেশের স্বপ্ন বাস্তবায়নে এসব গর্হিত কাজ বড় বাধা।’চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর বলেন, ‘আমাদের কোনো নেতাকর্মী আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য এটি ভাড়া নিয়ে ব্যবহার করেছি, এতে কোনো সাইরেন বাজানো হয়নি।’ফটিকছড়ি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে জেনেছি। এটা যে কোনো রোগীকে নামমাত্র ভাড়ায় দেই, তবে রাজনৈতিক দলের প্রোগ্রামে এটি ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। আমাদের ইঞ্জিনিয়ার যিনি এই কাজটি করেছেন, তার বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সপ্তাহে ৩ দিন হোম অফিস’ সংক্রান্ত চিঠিটি ভুয়া: জনপ্রশাসন মন্ত্রণালয়
‘সপ্তাহে ৩ দিন হোম অফিস’ সংক্রান্ত চিঠিটি ভুয়া: জনপ্রশাসন মন্ত্রণালয়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিন দিন অফিস পরিচালনাসংক্রান্ত একটি স্মারকপত্র ভাইরাল Read more

ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি
ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি

দীর্ঘ ১৪ বছর পর ভারতের মাটিতে পা রেখেছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। গত ১৫ ডিসেম্বর ভারতের ৪টি বড় শহরে Read more

ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার
ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানী গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে একজন মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা Read more

চকরিয়ায় মাতামুহুরি ব্রিজের উপর কুড়িয়ে পাওয়া শিশুটি বেঁচে নেই
চকরিয়ায় মাতামুহুরি ব্রিজের উপর কুড়িয়ে পাওয়া শিশুটি বেঁচে নেই

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রিজের উপর থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি আর বেঁচে নেই।বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১টার সময় চকরিয়া Read more

স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি
স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি

টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে র‌্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়েছে ইতালি। এই জয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী Read more

ববি রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের পদত্যাগ
ববি রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের পদত্যাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন