কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের উঠান বৈঠকে ইটনা উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রুবেলকে দেখা যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ইটনা সদরে প্রার্থীর নিজ বাড়ির সামনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি জানাজানি হলে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আনোয়ার হোসেন রুবেল এলংজুরী ইটনা উপজেলা আওয়ামী লীগের সদস্য। ৫ আগেস্টের পর একাধিক মামলার আসামি।স্থানীয় সূত্র জানায়, বৈঠকে তিনি বিএনপি প্রার্থী ফজলুর রহমানের সঙ্গে একই সারিতে বসেছিলেন। বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন উপস্থিত ছিলেন।এ বিষয়ে এলংজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বলেন, ‘আনোয়ার হোসেন রুবেলের বিষয়টি নিয়ে আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অনেক নেতার সঙ্গে কথা বলেছি। এতদিন আওয়ামী লীগ করেও তিনি কীভাবে বিএনপিতে যুক্ত হলেন, তা আমাদের বোধগম্য নয়। দলের সুদিনে হঠাৎ এসে ঢুকলেই হবে না। তার নামে মামলা আছে বলেও আমি জানি এবং এমন লোককে দলে নেওয়া আমরা চাই না।’আনোয়ার হোসেন রুবেল বলেন, ‘আমার নামে মামলা আছে কী-না তা আমার জানা নেই। আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য বলেও অবগত নই।’এ বিষয়ে ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন বলেন, ‘এটি কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান ছিল না। নির্বাচন উপলক্ষে নেতার বাড়ির সামনে সামিয়ানা টাঙানো হয়েছে এবং প্রতিদিন বহু মানুষ আসেন। এত লোকের ভিড়ে কে কখন আসে তা চেনা কঠিন। আজ আমি সেখানে থাকলেও আওয়ামী লীগ নেতা রুবেলকে দেখিনি। তিনি এসেছিলেন কী না, তাও নিশ্চিত নই।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ হাতে মাকে শায়িত করলেন তারেক রহমান
নিজ হাতে মাকে শায়িত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে Read more

রাঙ্গামাটিতে ভূমিধস রোধে জেলা প্রশাসনের ঝুঁকিপূর্ণ স্থান সূমহ পরিদর্শন
রাঙ্গামাটিতে ভূমিধস রোধে জেলা প্রশাসনের ঝুঁকিপূর্ণ স্থান সূমহ পরিদর্শন

পাহাড়ি ভূমিধস রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক জনাব Read more

বিরামপুরে ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু
বিরামপুরে ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগার ঘটনা ঘটেছে, যা মর্মান্তিক এক নারীর মৃত্যুর কারণ হয়েছে। শুক্রবার (১৯ Read more

দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, ১৪ জনের মরদেহ উদ্ধার
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, ১৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় Read more

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে Read more

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরো তিন মৃত্যু
মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরো তিন মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন শিশুসহ দুইজন মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় আরও তিনজনকে উন্নত চিকিৎসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন