ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সবসময়ই নিজেকে রেখেছেন আলোচনা ও জনপ্রিয়তার কেন্দ্রে। ব্যক্তিগত জীবন কিংবা অভিনয়—তার প্রায় সবকিছুই ভক্তদের নজরে থাকে। তবে এবার এক বিস্ফোরক মন্তব্যের জেরে তিনি এসেছেন খবরের শিরোনামে।সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়ায় ট্রলিং-এর বিরুদ্ধে এক কড়া বার্তা দিলেন এই অভিনেত্রী। দুর্গাপূজার শুভ নবমীর দিনে নিজেকেই নিজে একটি বিশেষ প্রতিজ্ঞা করেছেন বলে জানিয়েছেন স্বস্তিকা।পোস্ট করে স্বস্তিকা মুখার্জি লিখেছেন, ‘শুভ নবমী! এই পূজাতে নিজেকে একটা প্রমিস করেছি। ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না। যদিও চোখে পড়লে বেশ হাত ইশপিশ করে আমার, ভাবি চুপ করে না থেকে উচিত জবাব দেওয়া দরকার। আমি অনুভব করি এটা যোগ্য নয়, ট্রলিং এখন আর ট্রলিংও নয়।’তার কথায়, ‘একটা মহামারির রূপ ধারণ করেছে। আমাদের সবার জীবনেই নানান ওঠা পড়ার মধ্য দিয়ে যেতে হয় প্রতিনিয়ত, বাড়তি নেগেটিভিটির দরকার নেই। ব্লক একটি নতুন অর্থ খুঁজে পেয়েছে। যারা আমাকে ভালোবাসেন, তাদের সকলের জন্য রইল ভালোবাসা, আমি এই নিয়েই বাঁচবো।’অভিনেত্রীর ভাষ্যে, ‘আর সেই সমস্ত নারীদের জন্য রইল অভিনন্দন, যারা প্রতিনিয়ত বডি শেমিং, এজ শেমিং-এর বিরুদ্ধে লড়াই করছেন। আমরা তখনই জয়ী হবো যদি আমরা এই লজ্জা নিজেদের সাথে বহন করা বন্ধ করি। তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে ফোন করে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা
নরসিংদীতে ফোন করে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীর পলাশে অবস্থিত নিজ বাড়ি থেকে ফোনে মাধবদী ডেকে নিয়ে এক ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত Read more

সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে জামালপুরের সরিষাবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়া হুন্দুল (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ Read more

‘চাপ আসায়’ তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রেকর্ড পুলিশের!
‘চাপ আসায়’ তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রেকর্ড পুলিশের!

বরিশালের গৌরনদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা  চাঁদাবাজি মামলার আসামি হয়েছেন প্রেসক্লাবের Read more

মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা
মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা

মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ রোববার (১৩ Read more

ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী, মাদুরোর কড়া হুঁশিয়ারি
ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী, মাদুরোর কড়া হুঁশিয়ারি

ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন