সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে। চলতি মাসের ৮ এপ্রিল ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক স্বক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷  এতে বলা হয়, প্রতিটি পরীক্ষা শুরু হওয়ার আগের দিন থেকে পরীক্ষার দিন পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, ঠাকুরগাঁও জেলার সকল পরীক্ষা কেন্দ্রের আশপাশের কোচিং সেন্টার; কম্পিউটার ও ফটোকপি মেশিনের দোকানসমূহ বন্ধ রাখতে হবে।অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ প্রশাসনের এমন নির্দেশনা ব্যত্তয় দেখা গিয়েছে শহরের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।  সোমবার ( ২১ এপ্রিল ) বেলা ১ টা বেজে ৫ মিনিট। সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা চলমান। এমন সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। একে একে দল বেঁধে বিদ্যালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা। সকলে বিদ্যালয়ে প্রাইভেট ও এক্সট্রা ক্লাসের জন্য এসেছেন৷ এসব ক্লাসে প্রতিষ্ঠানের পাশাপাশি বাইরের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কোচিং করছেন৷  বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের শিক্ষকদের কাছে কোচিং করছেন তারা। স্যারদের কথা মত ১ টার দিকে বিদ্যালয়ে এসেছে তারা৷ প্রতিদিনই বিদ্যালয়ে প্রাইভেট ও এক্সট্রা ক্লাসের জন্য আসেন শিক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে নিয়ম না মেনে কোচিং-এর বিষয়ে অভিযোগ পেলে তাৎক্ষণিক পরিদর্শন করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার৷ তিনি বলেন, কোচিং এর অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি৷ বিদ্যালয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আমরা দেখেছি। তাদের সাথে কথা বলে জানা গেছে তারা সকলে কোচিং করার জন্য এসেছেন। কেউ কেউ এক্সট্রা ক্লাসের কথা বলেছেন আবার কেউ প্রাইভেটের কথা বলেছেন৷ তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর কাছে প্রতি মাসে ১ হাজার টাকা নেওয়ারও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। আলাদা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসে পড়েন। এসব বিষয় আমরা জেলা প্রশাসক মহোদয়কে জানাব। আশা করছি তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন৷  নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়,পরীক্ষার দিনগুলোতে তাদের নিয়মিত কোচিং করতে আসতে হয়। শিক্ষকরা ক্লাসে সেভাবে পড়া দেন। না আসলে নানা ধরনের অহেতুক মন্তব্য শোনতে হয়। এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব শাহানুর কোন মন্তব্য করতে রাজি হননি। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন,এমন অভিযোগের সতত্যা পেলে শোকজ সহ আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব৷এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলা শিখতে ঢাবিতে দ্বিগুণ বেড়েছে চীনা শিক্ষার্থীর সংখ্যা
বাংলা শিখতে ঢাবিতে দ্বিগুণ বেড়েছে চীনা শিক্ষার্থীর সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চীনা শিক্ষার্থীর সংখ্যা এক বছরে দ্বিগুণ হয়েছে। গত বছর যেখানে ৯ জন চীনা শিক্ষার্থী ছিলেন, ২০২৪ সালে Read more

বাচ্চা সামলাতে গিয়ে হাসির ঝড় তুলবেন মিস্টার বিন
বাচ্চা সামলাতে গিয়ে হাসির ঝড় তুলবেন মিস্টার বিন

মিস্টার বিন মানেই হাসির ঝড়! রোয়ান অ্যাটকিনসনের সেই বিখ্যাত চরিত্র যেন মুহূর্তেই দূর করে দেয় মন খারাপ। ২০২২ সালে নেটফ্লিক্সে Read more

৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী
৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের আকাশে আজ দেখা যায়নি। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর (শনিবার) পালিত হবে।রবিবার (২৪ Read more

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় নিহত ২০
ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় নিহত ২০

ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪০ জনের বেশি মানুষ। মঙ্গলবার (২৯ জুলাই) আঞ্চলিক Read more

কালিয়াকৈরে কলেজ শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ
কালিয়াকৈরে কলেজ শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের তিনজন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রনেতারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।রবিবার (২৯ Read more

তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ
তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ

আগামী ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা সকলের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে মালদ্বীপ। এই উদ্যোগের লক্ষ্য হলো জনস্বাস্থ্য রক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন