নিষেধাজ্ঞা সত্ত্বেও সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়েন ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে একাধিক সাউন্ড গ্রেনেড ছোড়ে ও লাঠিচার্জ করে। এতে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।রবিবার (১৫ জুন) দুপুর সোয়া ১টার দিকে প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর ফটকের কাছে এ ঘটনা ঘটে। ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) আওতায় দ্রুত নিয়োগের দাবিতে প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। তবে সচিবালয় এলাকায় আগে থেকে সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ছিল বলে জানায় পুলিশ।দেখা গেছে, মিছিলকারীরা ব্যারিকেড অতিক্রম করে সচিবালয়ের ফটকের কাছাকাছি চলে গেলে পুলিশ তাদের থামার অনুরোধ করে। আন্দোলনকারীরা সেই অনুরোধ না মানলে পুলিশ প্রথমে পাঁচটি ও পরে আরও দুটি সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিচার্জ করে। এরপর বিক্ষোভকারীরা প্রেস ক্লাব মোড়ে ফিরে অবস্থান নেন।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, সচিবালয় এলাকা গুরুত্বপূর্ণ নিরাপত্তা অঞ্চল। এখানে সভা-সমাবেশ নিষিদ্ধ। মিছিলকারীরা তা অমান্য করে এগোতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের কিছুটা শক্তি প্রয়োগ করতে হয়েছে।মিছিলে অংশ নেওয়া এক নিবন্ধনধারী বলেন, আমরা বারবার শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। অথচ সরকার বারবার তা উপেক্ষা করছে। এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে অথচ আমাদের ১৭তম ব্যাচের সমস্যার সমাধান করছে না। তাই বাধ্য হয়েই আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিতে চাই।তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে-১. ১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য আপিল বিভাগের রায় অনুসারে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তত একবার আবেদন করার সুযোগ দিতে হবে।২. ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখতে হবে।৩. আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএর সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা প্রেস ক্লাব মোড়ে অবস্থান চালিয়ে যাচ্ছিলেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি ছিল থমথমে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই আন্দোলন সক্রিয় শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা: ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
জুলাই আন্দোলন সক্রিয় শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা: ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রদল নেতার মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। Read more

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস সকাল সাড়ে Read more

শেবাচিমের অচল ৯৫টি মেশিন অবশেষে সচল
শেবাচিমের অচল ৯৫টি মেশিন অবশেষে সচল

ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) থেকে আসা ৭ সদস্যের কারিগরি টিমের মাধ্যমে হাসপাতালের ৯৫টি Read more

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৪৭ হাজার যানবাহন পারাপার
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৪৭ হাজার যানবাহন পারাপার

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে রেকর্ডসংখ্যক Read more

ভূঞাপুরে ভাতাভোগীদের সঞ্চয়ের টাকা প্যানেল চেয়ারম্যানের পকেটে!
ভূঞাপুরে ভাতাভোগীদের সঞ্চয়ের টাকা প্যানেল চেয়ারম্যানের পকেটে!

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির সুবিধাভোগীদের সঞ্চয়ের অন্তত পৌনে ২ লাখ টাকা ব্যাংকে জমা না রেখে আত্মসাতের Read more

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফাহিম
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফাহিম

আইসিইউতে লাইফ সাপোর্টে থারা পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন টগবগে তরুণ মো. ফাহিম (২০)। চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন