নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে শাহিনা আক্তার নীরা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মৃত নীরা উপজেলার চক বড়াইগ্রামের নুরুল ইসলামের মেয়ে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি নীলা খাতুনের বোন।প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে তার পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবৎ উপজেলার বাগডোব এলাকার এক তরুণের সঙ্গে নীরার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে স্বজনরা এ সম্পর্ক মেনে নিতে রাজি হননি। উল্টো পরিবারের পক্ষ থেকে তাকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এতে নীরা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে বড় বোনের বাসার ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  পরে তার দুলাভাই জানালা দিয়ে দেখতে পেয়ে দরজা ভেঙে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নীরার লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ Read more

ফি দিতে পারেননি বাবা, ছেলেকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দেয়ালো স্কুল কর্তৃপক্ষ
ফি দিতে পারেননি বাবা, ছেলেকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দেয়ালো স্কুল কর্তৃপক্ষ

স্কুলের পরীক্ষার ফি দিতে পারেননি এক শিক্ষার্থীর বাবা। তাই তাকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে Read more

বাইকে ৬৪তম জেলায় ঘুরতে গিয়ে প্রাণ গেল বাকৃবি শিক্ষার্থী ফুয়াদ হাসানের
বাইকে ৬৪তম জেলায় ঘুরতে গিয়ে প্রাণ গেল বাকৃবি শিক্ষার্থী ফুয়াদ হাসানের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল হক হলের ফুয়াদ হাসান হৃদয় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর Read more

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এর আগে Read more

রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর হাজীরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার (১২ জুলাই) রাত প্রায় সাড়ে Read more

ইসরায়েলি বর্বর হামলা, একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা
ইসরায়েলি বর্বর হামলা, একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এতে করে অবরুদ্ধ এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন