নাটোরের সিংড়া থেকে উদ্ধারকৃত অজ্ঞাত মৃত নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম শামসুন্নাহার লাকী (৪০)। সে বগুড়ার শেরপুরের সিমলা গ্রামের কৃষক গোলাপ হোসেনের স্ত্রী। বাবার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মনোহরপুর গ্রামে। পরকীয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে।এদিকে এই ঘটনার মূলহোতা রিফাত আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। সে সিংড়া পৌর শহরের উত্তর দমদমা এলাকার সমিজুল ইসলামের ছেলে। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে নিহতের ভাই জাকারিয়া বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটককৃত আরো ৩ জন হলো- মোর্শশেদ (১৬) পিতা আলাউদ্দিন, সোহাগ ( ১৭) পিতা বাবুল বেপারী রিয়াজুল ( ১৮) সবার ঠিকানা দক্ষিন দমদমা। পুলিশ সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ শামসুন্নাহার লাকী গত রবিবার বিকেল ৫টার দিকে স্বামীর বাড়ি বগুড়ার শেরপুরের সিমলা গ্রাম থেকে বাবার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মনোহরপুরের উদ্দেশ্যে বের হন। পরবর্তীতে ওই নারী তার বাবার বাড়িতে না গিয়ে নিখোঁজ হয়। একদিন পর সোমবার দুপুর ২টায় সিংড়া উপজেলার ফলিয়া ব্রীজের নিচে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে জনৈক আশরাফুল ইসলাম সুমন নামের এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দেন। পরে সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে লাশটির শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটা হত্যাকান্ড বলে নিশ্চিত করেন পুলিশ। পরে মঙ্গলবার গভীর রাতে মোবাইলের সূত্র ধরে আসামীদের সনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়।সিংড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, পরকীয়ার কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনার মূলহোতা রিফাত সহ চারজন কে গ্রেফতার করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ
ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসের পর এবার কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাপক্ষ নামের একটি সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের Read more

একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি
একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি

নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। ফেব্রুয়ারি মাসের শুরুতে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের Read more

দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদি নারীর শাস্তি
দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদি নারীর শাস্তি

দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করার অপরাধে সৌদির এক নারীকে শাস্তিদেওয়া হয়েছে। একইসঙ্গে ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন Read more

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) প্রথমদিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে Read more

গাজীপুরে ফিটনেসবিহীন বাসে যানজট, মানা হচ্ছে না শিশু শ্রম আইন
গাজীপুরে ফিটনেসবিহীন বাসে যানজট, মানা হচ্ছে না শিশু শ্রম আইন

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পুরো মহানগর জুড়ে ফিটনেসবিহীন ‘তাকওয়া’ মিনিবাসের অনিয়ন্ত্রিত চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও দুর্ঘটনার ধারাবাহিকতা। Read more

শেরপুরে সাংবাদিকের উপর হামলা, পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকি
শেরপুরে সাংবাদিকের উপর হামলা, পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকি

বগুড়ার শেরপুরের মাথাইল চাপর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক আরিফুজ্জামান হীরার উপর হামলা চালিয়েছে উজ্জল হোসেন নামের এক ব্যাক্তি। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন