দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালন বাজেটের আওতায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ১৩২ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের চিঠিতে এ তথ্য জানানো হয়। তবে অব্যয়িত অর্থ ২০২৬ সালের ৩১ মে’র মধ্যে ফেরত দিতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের ওই চিঠিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট, ফ্যাক্স, টেলেক্স খাতে বরাদ্দ করা অর্থ থেকে মাসিক ১ হাজার টাকা হারে ইন্টারনেট বিল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মাসিক ৫০০ টাকা ব্যয় করতে হবে। যেসব শিক্ষক মাসিক সমন্বয় সভায় যোগদান করেন এবং অন্যান্য সরকারি কাজে বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকেন, সেসব শিক্ষক সরকারি বিধি মোতাবেক ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন। এতে আরও বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইও বরাবর বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হলো। সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইও’র আয়ন-ব্যয়ন কর্তকর্তাকে বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা দেওয়া হলো। চিঠিতে আরও জানানো হয়, বরাদ্দকৃত অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। যেকোনো প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী পাঁচ অভিযোগ
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী পাঁচ অভিযোগ

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে শেখ Read more

মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন
মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুকে দেশের রাজনীতি নিয়ে শঙ্কা জানিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টের সমালোচনা করেছেন Read more

তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে দুলাল মিয়া (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার জাওয়ার বাজার Read more

‘জয় বাংলা’ শুনে তেড়ে গেলেন বিজেপি নেতা শুভেন্দু
‘জয় বাংলা’ শুনে তেড়ে গেলেন বিজেপি নেতা শুভেন্দু

রাস্তা দিয়ে গাড়িবহর নিয়ে ছুটে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের তৃণমূল সমর্থকের ‘জয় বাংলা’ স্লোগান শুনে বেজায় চটলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু Read more

অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে রাজশাহীর বাগমারার কৃষকরা
অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে রাজশাহীর বাগমারার কৃষকরা

রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি ধান মৌসুমে কৃষকরা অস্বাভাবিক আবহাওয়ার কারণে চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। হঠাৎ হঠাৎ বৃষ্টিপাত ও সূর্যের অনুপস্থিতি Read more

গাজীপুরে ফিটনেসবিহীন বাসে যানজট, মানা হচ্ছে না শিশু শ্রম আইন
গাজীপুরে ফিটনেসবিহীন বাসে যানজট, মানা হচ্ছে না শিশু শ্রম আইন

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পুরো মহানগর জুড়ে ফিটনেসবিহীন ‘তাকওয়া’ মিনিবাসের অনিয়ন্ত্রিত চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও দুর্ঘটনার ধারাবাহিকতা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন