বাংলাদেশ জামায়াত ইসলামী মোংলা পৌর শাখার সেক্রেটারি এ্যাডভোকেট মো. হোসেন বলেছেন, ‘বাগেরহাট এমনিতেই অবহেলিত শহর। এরপর যদি একটি আসন কমে যায়, তাহলে উন্নয়নের ধারা আরও ব্যাহত হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ভুল। চারটি আসন থাকা অবস্থাতেও উন্নয়ন হয়নি, আর একটি আসন কমে গেলে দুর্ভোগ আরও বাড়বে। সুন্দরবনের মতো বিশ্ব ঐতিহ্যের জেলা বাগেরহাটে আসন কমানোর মাধ্যমে ষড়যন্ত্র চলছে। আমরা এর প্রতিবাদ করছি ও কঠোর কর্মসূচির হুমকি দিচ্ছি। জান, প্রাণ দিয়ে হলেও আমাদের জন্মভূমি আমরা রক্ষা করবো।’শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার আয়োজনে বাগেরহাট সংসদীয় আসন-৩ (রামপাল-মোংলা) পুনর্বহালের দাবীতে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, ‘১৯৮৪ সাল থেকে বাগেরহাটে চারটি আসন ছিল, হঠাৎ করে তা তিনটি করা একটি অবমাননাকর সিদ্ধান্ত। মোংলা বন্দর, দুটি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগুম্বুজ মসজিদ যেখানে রয়েছে, সেই জেলাকে দুর্বল করতে ইসি একটি পরিকল্পিত ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করছি। প্রাণ দিয়ে হলেও আন্দোলনের মাধ্যমে বাগেরহাটের ৪টি সংসদীয় আসন ধরে রাখা হবে।’এসময় উপস্থিত ছিলেন, মোংলা পৌর জামায়াতে নায়েবে আমির মাও: মনিরুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাও: ওমর ফারুক, মো. আবিদ হাসান, পৌর ৬নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মাও: আব্দুর রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি আনিছুর রহমানসহ প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার
শার্শায় হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

যশোরের শার্শায় জামাল হোসেন হত্যা মামলায় আমানতউল্লাহ (২৫) নামের আরও এক আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।আটক আমানতউল্লাহ বেনাপোল পোর্ট Read more

মহেশখালী-কুতুবদিয়া আসন নিয়ে এখনো হিসাব-নিকাশ
মহেশখালী-কুতুবদিয়া আসন নিয়ে এখনো হিসাব-নিকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। দীর্ঘ রাজনৈতিক নীরবতার পর সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানে Read more

ফুলবাড়ীতে ভয়াবহ আগুনে ছাই ৬টি বসতঘর, ক্ষতি ১৫ লাখ
ফুলবাড়ীতে ভয়াবহ আগুনে ছাই ৬টি বসতঘর, ক্ষতি ১৫ লাখ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ৬টি বসত ঘর, আসবাবপত্র, ধানচাল ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ জুলাই) Read more

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছে ইরান: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছে ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে আছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এএফপিকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ Read more

পুঠিয়ায় কলা বাগান থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
পুঠিয়ায় কলা বাগান থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় কলা বাগান থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ভ্যান চালকের নাম সোহেল (২৫)। সে Read more

৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম

ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, একাত্তর এবং চব্বিশের দালালদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন