‘চাকরির ক্ষেত্রে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি (কম্বাইন্ড) ডিগ্রিধারীরা প্রাধান্য পাবে’—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিক্ষোভ মিছিল ও পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ প্রতিবাদ জানান।পশুপালন অনুষদের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টায় এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে পশুপালন অনুষদে এসে শেষ হয়।এরপর দুপুর সাড়ে ১২টায় পশুপালন অনুষদীয় ডিন অফিসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পশুপালন অনুষদ ছাত্র সমিতির পক্ষে জামিল হোসেন বলেন, ‘পশুপালন অনুষদের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দেশের প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অথচ গত ২৯ জুন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেন, “চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে।” এটি অত্যন্ত অপমানজনক, বৈষম্যমূলক ও হতাশাজনক। এর ফলে দেশে বিভিন্ন চাকরিতে পশুপালন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নষ্ট হবে। এজন্য পশুপালন ডিগ্রীধারীরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।’এসময় তিনি আরও দাবি করেন, প্রাণিসম্পদ ক্যাডারে (সায়েন্টিফিক অফিসার/সমমানের পদ) পশুপালন অনুষদের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। ১৯৮০ সালের বর্তমান ডিএলএস কে ডিরেক্টর অফ অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ডিরেক্টর অফ ভেটেরিনারি সার্ভিসেস দুই ভাগে ভাগ করে পশুপালন ও ডিভিএম ডিগ্রিধারীদের চাকরির সুযোগ দিলে এই সেক্টরের স্থায়ী সমাধান হবে। এই প্রস্তাবনা পুনর্বিবেচনা করতে হবে। প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় পশুপালন গ্র্যাজুয়েটদের যথাযথ স্থান দিতে হবে।প্রাণিসম্পদ খাতে দক্ষ ও বিশেষায়িত জনশক্তি তৈরির জন্য সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়ে তুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আজিজুল হক বলেন, ‘যদি শুধুমাত্র কম্বাইন্ড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হয়, তবে দেশের প্রাণিসম্পদ খাত ধ্বংসের মুখে পড়বে। কারণ তারা মূলত চিকিৎসাকেন্দ্রিক, উৎপাদন বিষয়ে তাদের দক্ষতা তুলনামূলক কম। উন্নত বিশ্বে যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা ও আমেরিকায় পশুপালনের জন্য আলাদা ডিগ্রি রয়েছে। অথচ আমরা এখনো সেই বাস্তবতা মানতে পারছি না।’অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘একজন উপদেষ্টা, যিনি রাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি, তার বক্তব্যে এমন বৈষম্যমূলক মনোভাব গ্রহণযোগ্য নয়। বক্তব্য দেওয়ার আগে তথ্য-প্রমাণ ও বাস্তবতা বিবেচনায় নেওয়া উচিত।’অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই দুটি আলাদা প্রয়োজনকে সামনে রেখে ভেটেরিনারি ও পশুপালন অনুষদ চালু করা হয়। একটির মূল লক্ষ্য চিকিৎসা, অন্যটির মূল লক্ষ্য উৎপাদন। এই দুই বিভাগের শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’উল্লেখ্য, বাকৃবি শিক্ষার্থীদের অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) দুটি ডিগ্রি ভিন্ন অনুষদ থেকে প্রদান করলেও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় ডিগ্রি দুটি কম্বাইন্ডলি প্রদান করে। ডিগ্রি দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয় ভিন্নভাবে প্রদান করায় এ সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটদের চাকরি ক্ষেত্রে যোগ্যতাকেন্দ্রিক বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। তাদের মতে, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে একাডেমিক ও পেশাগত ক্ষেত্র আরও সংকটে পড়বে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫
দেশে হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় বায়ুবাহিত রোগ হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছে আরও ৬৮৫ Read more

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব
ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী Read more

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালেন শ্বশুর বাড়ির লোকজন
হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালেন শ্বশুর বাড়ির লোকজন

ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেলেন শ্বশুর বাড়ির লোকজন। রোববার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। Read more

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার সিদ্ধান্তে ঐকমত্য সব দলের
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার সিদ্ধান্তে ঐকমত্য সব দলের

এক ব্যক্তি জীবনে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না— এই সিদ্ধান্তে ঐকমত্য হয়েছে সব রাজনৈতিক দলের। এছাড়া তারা Read more

মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়া ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জন অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছেন। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সেলাঙ্গর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন