জীবনে সবারই প্রেম আসে। তবে কয়জনেরই বা প্রেমে সফল হয়। তবে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে আমরা কমবেশি সবাই বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। অনেক সময় আমাদের সেই চেষ্টা কাজে আসে। আবার কিছু সময় বিভিন্ন কারণে তা টিকিয়ে রাখা সম্ভব হয় না। মুহূর্তের ভেঙে যায় একসঙ্গে দেখা স্বপ্নগুলো।আর সম্পর্ক ভেঙে যাওয়ার পর অধিকাংশেরই প্রাক্তনের প্রতি থাকে হাজারটা অভিযোগ। তবে সব ভুলে গিয়ে প্রাক্তনকে ক্ষমা করে দেয়ায় বুদ্ধিমানের কাজ। আর যদি না করে থাকেন, তাহলে আজকে করে দিন।কেননা আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করার দিন। আর এই বিচিত্র দিবসের যাত্রা শুরু ২০১৮ সালে। প্রতি বছর বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়।অবশ্য প্রাক্তনকে ক্ষমা করার এই দিবসের কোন আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তবুও দিবসটি পালনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ বিষয়ে বিভিন্ন মন্তব্য পোস্ট করেন।প্রেমের সম্পর্ক যে কারণেই ভাঙে না কেন, সবারই প্রাক্তনকে ঘিরে রাগ, ক্ষোভ, অভিমান কমবেশি থেকেই যায়। এসব মনে রেখে নিজেকে কষ্ট না দিয়ে এ অভিযোগ ও ঘৃণা মন থেকে দ্রুত মুছে ফেলা জরুরি। সহজ নয়, তবে ক্ষমা করার জন্যই দিবসটির আবির্ভাব। অতীত ভুলে সামনে যাওয়ার পথে দিনটি এক শুভবার্তা। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা—সব ভুলে গিয়ে বলে দিতে পারেন, ‘যাও, তোমাকে মাফ করে দিলাম।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার
মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে অস্ত্র হাতে মহড়া দেওয়ার সময় লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের Read more

অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী লুসিও
অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী লুসিও

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও অগ্নি দুঘর্টনার শিকার হয়েছেন। গত ১৫ মে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। Read more

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার (১ নভেম্বর)সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য Read more

নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ করলেন জুনায়েদ-রিফাত
নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ করলেন জুনায়েদ-রিফাত

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ।বৃহস্পতিবার Read more

দক্ষিণ চীন সাগরে তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ
দক্ষিণ চীন সাগরে তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালিয়েছে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ।জানা গেছে, দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কারবোরো শোলের Read more

আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা
আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি ভর্তি একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন