কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার (৬) নামে এক শিশুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর স্কুল সংলগ্ন নদীঘাটে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। নিহত আমির হামজা দুলালপুর গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিনের ছোট ছেলে ও দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর তার খেলার সাথিদের সঙ্গে নদীর ঘাটে যায়। এক পর্যায়ে সে নদীতে নেমে গোসল করতে থাকে। এমন সময় নদী দিয়ে একটি ট্রলারের ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়। নদীর ঘাটে গোসল করতে থাকা মানুষজন হঠাৎ তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে।এ সময় কয়েকজন পানিতে নেমে তাকে খুঁজতে থাকে। কিছু সময় পর পানির বুদবুদ দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে তুলে আনা হয়। পরে এলাকাবাসী উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপের পর এবার নারী বিশ্বকাপেও পাকিস্তানকে হারাল ভারত
এশিয়া কাপের পর এবার নারী বিশ্বকাপেও পাকিস্তানকে হারাল ভারত

সদ্য সমাপ্ত এশিয়া কাপের পর এবার নারী বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল ভারত। রোববার (৫ অক্টোবর) নারী বিশ্বকাপের Read more

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। ছুটির দিন না হলেও কোথাও Read more

ঈশ্বরদী ইপিজেডের সাপ্লাই পানি খেয়ে তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৬০ জন শ্রমিক
ঈশ্বরদী ইপিজেডের সাপ্লাই পানি খেয়ে তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৬০ জন শ্রমিক

ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়তেই আছে। ইপিজেডের সাপ্লাই পানি পান করে রেনেসাঁ, নাকানো, এ্যাবা Read more

ইতালিতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম
ইতালিতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম

ইতালিতে মো. আলী আজগর মন্টু (৪২) নামের প্রবাসী এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন