যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর উপকূলে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট ল্যান্ডন বাল্ডউইন ও তার স্ত্রী টরি বাল্ডউইনসহ ছয় আরোহী নিহত হয়েছেন। তবে এই দম্পতি রেখে গেছেন তাদের দুটি ছোট সন্তান। ঘটনাটি ঘটেছে রোববার (৮ জুন), দুপুর সাড়ে ১২ টায়। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সেসনা ৪১৪ মডেলের বিমানটি সান ডিয়েগো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফিনিক্স, অ্যারিজোনার উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু অজানা কোনো কারণে সেটি সান ডিয়েগোর পয়েন্ট লোমার পশ্চিমে প্রায় তিন মাইল দূরে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়। এফএএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় এবং তারা স্থানীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও তথ্য দেয়ার জন্য নির্দেশ দিয়েছে। খবর সিএনএন, পিপলসের। দুর্ঘটনার পর মার্কিন কোস্ট গার্ড ও অন্যান্য সংস্থা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ যে জায়গায় মিলেছে, তার নিচে সমুদ্রের গভীরতা ছিল প্রায় ২০০ ফুট। পরে ল্যান্ডন বাল্ডউইন ও তার স্ত্রী টরির পরিচয় শনাক্ত করেন তাদের আত্মীয় ক্রিস্টেন বাল্ডউইন। ফক্স এবং এনবিসির স্থানীয় সহযোগী সংবাদমাধ্যমগুলোকে তিনি জানান, দম্পতির বয়স বিশের কোঠায় এবং তাদের দুটি ছোট সন্তান রয়েছে। ওই উড়োজাহাজে অ্যারিজোনার এক বাবা ও তার তিন প্রাপ্তবয়স্ক ছেলেও ছিলেন বলে জানা গেছে।’আমি ভীষণভাবে স্তব্ধ হয়ে গিয়েছিলাম,’ বলেন ক্রিস্টেন। ‘প্রথমে বিশ্বাসই করতে পারিনি, কারণ এই দম্পতি এতটাই অসাধারণ ছিলেন, তাদের সঙ্গে এমন কিছু ঘটবে ভাবতেও পারিনি।’ তিনি আরও বলেন, ল্যান্ডন কখনোই এমন দুঃসাহসিক কাজ করতেন না কিংবা ইচ্ছাকৃতভাবে নিচু দিয়ে উড়তেন না। ‘নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু সমস্যা হয়েছিল যার কারণে এমনটা ঘটেছে,’ বলেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অচলাবস্থার সমাপ্তি, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান
অচলাবস্থার সমাপ্তি, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল করে ঢাবি কর্তৃপক্ষ। পরে কলেজগুলোর Read more

বরগুনা-১: মনোনয়ন নিয়ে তোলপাড়, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষোভ
বরগুনা-১: মনোনয়ন নিয়ে তোলপাড়, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষোভ

আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর- আমতলী- তালতলী) আসনে বিএনপির কেন্দ্রিয় কমিটি বরগুনা সদর উপজেলা থেকে প্রার্থী ঘোষনা Read more

নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গেছে বিএনপির একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন