মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকার বসতঘর থেকে এক প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন কাউছার হোসেন (২৭)।গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের প্রেমিকা আয়েশা বেগমের বসতঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।পুলিশ বলছে, বুধবার দিবাগত রাতের যে কোনো সময় প্রেমিকার বসতঘরের ভেতর আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে প্রেমিক কাউছার আত্মহত্যার পথ বেছে নেয়। প্রেমিকা আয়েশা ওই গ্রামের কুয়েত প্রবাসী মো. লিটনের স্ত্রী। প্রেমিক কাউছার একই গ্রামের আব্দুল আলীমের ছেলে।স্থানীয়রা জানিয়েছে, আয়েশার স্বামী লিটন দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসে রয়েছেন। এই সুযোগে লিটনের বন্ধু একই গ্রামের কাউছারের সঙ্গে আয়েশার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের সুবাধে প্রায়ই আয়েশার বাড়িতে যাওয়া-আসা করতো প্রেমিক কাউছার।শেখরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক খোকন বলেন, ‘দু’জনের মধ্যেই পরকীয়া প্রেম ছিল। ধারণা করা হচ্ছে, কু-প্রস্তাবে প্রেমিকা রাজি না হওয়ায় প্রেমিক কাউছার আত্মহত্যা করেছে।’শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, প্রেমিকার বাড়ি থেকে খবর পেয়ে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রেমিকা আয়েশা বেগমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এতে জানা যায়, দু’জনের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বুধবার দিবাগত রাত ১টার দিকে প্রেমিক কাউছার আয়েশা বেগমের ঘরে প্রবেশ করে। এসময় প্রেমিকা আয়েশার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায় প্রেমিক কাউছার। এতে আয়েশা বেগম রাজি না হওয়ায় পাশের কক্ষে ঢুকে দরজা লাগিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। এ ঘটনায় সিরাজদিখান থানায় অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম Read more

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও Read more

টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর)

এশিয়া কাপের ফাইনালে আজ রোববার রাতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে।এশিয়া কাপ: ফাইনালভারত-পাকিস্তানরাত সাড়ে ৮টা, টি স্পোর্টস Read more

সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি
সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদানের কথা স্মরণ করে বিবৃতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর Read more

আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার কথা জানালেন ট্রাম্প
আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার কথা জানালেন ট্রাম্প

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া আফগানদের সহযোগিতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। তিনি এমন এক সময় এ ঘোষণা দিয়েছেন, Read more

ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার
ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আজ বেঁচে থাকলে ৬৫ বছরে পা রাখতেন। কিন্তু ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে তাঁর জীবনাবসানের পরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন