দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আজ সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।এর আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।সুপ্রিম কোর্টের সব এজলাস কক্ষে নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশনা১৯৮৫ সালে জুবায়ের রহমান চৌধুরী জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন। ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম করেন। পরে যুক্তরাজ্যে থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে পাচারকারী গ্রেপ্তার
কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে পাচারকারী গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবের রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ময়মনসিংহ পতিতালয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে মানবপাচার চক্রের অন্যতম Read more

আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস
আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব সরকারি অফিস।এছাড়া পরবর্তী শনিবারও এসব অফিস চালু রাখা হবে।এর আগে গত Read more

যশোরে ৩ ক্লিনিককে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
যশোরে ৩ ক্লিনিককে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

যশোর শহরে তিনটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে Read more

আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান
আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার Read more

গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক
গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

 মুন্সিগঞ্জের গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক।রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তার Read more

নবজাতক শিশুকে বিক্রি করে দিল দুই নানি
নবজাতক শিশুকে বিক্রি করে দিল দুই নানি

স্বামী পরিত্যক্ত মেয়েকে নিয়ে একই ঘরে থাকেন মা। সাথে দুই বছর বয়সী নাতি। অভাবের সংসারে মা-মেয়ে দুজনই জীবন চালান ভিক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন