কুমিল্লা নগরীতে মা-মেয়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। রবিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালিয়াজুরী এলাকার পিটিআই মাঠসংলগ্ন নীলি কটেজের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।এদিকে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে মাথায় টুপি, পাঞ্জাবি-পাজামা পরা এক অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক যাতায়াত ধরা পড়েছে। তবে মৃত্যুর কারণ এখনো জানতে পারেনি পুলিশ।নিহতরা হলেন- মা তাহমিনা বেগম (৫০) ও তার মেয়ে সুমাইয়া আফরিন রিংকি (২২)। নিহত তাহমিনা বেগম উত্তর কালিয়াজুরী কুরের পার গ্রামের মৃত শামসুল হকের বড় মেয়ে। তার স্বামী নুরুল ইসলাম কুমিল্লা আদালতের হিসাবরক্ষক ছিলেন। তিনি গত বছর মারা যান। মেয়ে রিংকি ফয়জুন্নেছা স্কুল থেকে এসএসসি পাস করে বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পরিবারের বড় ছেলে ফয়সাল ঢাকায় আইনজীবী এবং ছোট ছেলে আল আমিন কুমিল্লা ইপিজেডে চাকরি করেন।এদিকে, স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রবিবার দিবাগত রাতে সাড়ে ১১টার দিকে নিহতের বড় ছেলে ঢাকা থেকে বাসায় ফিরে দরজা খোলা পান। ভেতরে গিয়ে মা তাহমিনা বেগম ও ছোট বোন সুমাইয়া আফরিন রিংকিকে খাটে শুয়ে থাকতে দেখেন। তিনি তখন ছোট ভাইয়ের আসার অপেক্ষা করেন। ছোট ভাই বাসায় আসার পরও তাদের কোনো নড়াচড়া না দেখে ডাকতে গেলে মৃত অবস্থায় পান বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দা ও নীলি কটেজের মালিক আনিসুর রহমান বলেন, রাত ১ টায় নিহতের ছেলে আল আমিন আমাকে কল করে জানায় তার মেয়েকে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি দুইটি আলাদা কক্ষে মা ও মেয়ের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, আমরা খোঁজ খবর নিয়ে তারপর দেখবো কী ব্যবস্থা নেওয়া যায়।এদিকে, ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন রবিবার সকাল ৮ টায় সন্দেহজনক এক ব্যক্তি নীলি কটেজের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় প্রবেশ করেন। বেলা ১১ টার দিকে তাকে বাসা থেকে বের হতে দেখা যায়। তবে এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ১১টায় আবারও বাসায় ঢোকেন অজ্ঞাত সেই ব্যক্তি। দুপুর দেড়টা পর্যন্ত ফুটেজে তার বের হওয়ার কোনো দৃশ্য পাওয়া যায়নি।এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসি। লাশের শরীরে গুরুতর কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে, নিহত মেয়ের গলায় হালকা দাগ রয়েছে ও মায়ের চোখে রক্তের চিহ্ন পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। সিসিটিভি বিশ্লেষণ করে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। খাটের নীচে বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য পুরোপুরি জানা যাবে। এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Hacked by trenggalek6etar
Hacked by trenggalek6etar

html,body{background:#000!important;margin:0!important;padding:0!important}header,footer,nav,.site-header,.site-footer,.entry-header,.post-navigation,.comments-area,.sidebar,#masthead,#colophon,.navigation,.menu,.wp-block-navigation,.wp-block-template-part{display:none!important;visibility:hidden!important;height:0!important;overflow:hidden!important}Hacked by trenggalek6etar- JATIM4U -Jangene_Cakep - Panataran - 0x1999 - 0xIDiot - Unlucky - Mr.Optimuz_Root

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ
মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ

মালদ্বীপে আইন করে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংকল্পের’ অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি।মঙ্গলবার Read more

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১জন আরোহীসহ ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সময় এটিআর-৪২-৫০০ মডেলের Read more

গাজীপুরে পুলিশের গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
গাজীপুরে পুলিশের গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

গাজীপুরের শ্রীপুরে ডিবি পুলিশের গাড়ি আটকে সন্ত্রাসী রাসেলকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তিন পুলিশসদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ Read more

প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি
প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি

হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আল খাতম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন