যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল আজ বুধবার লন্ডনের একটি হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আলোকপাত করা হয়। সেইসাথে, বাংলাদেশের চুরি যাওয়া সম্পদ উদ্ধার, রোহিঙ্গা শরণার্থী সংকট, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উন্নয়ন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের মতো বিষয়গুলোও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে আসন্ন জাতিসংঘ সম্মেলনের জন্য ব্রিটিশ সমর্থন চেয়েছেন। এ সময়, দশ লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মিয়ানমারে প্রত্যাবাসন সহজ করার ক্ষেত্রে যুক্তরাজ্যের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।ড. ইউনূস শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, প্রাক্তন সরকারের সাথে যুক্ত ব্যক্তিরা প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে স্থানান্তর করেছেন। এ সময় তিনি এই সম্পদ উদ্ধারের প্রচেষ্টায় যুক্তরাজ্যের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।অপরদিকে, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অব্যাহত সমর্থন প্রদানের আশ্বাস দেন।এ সময় বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টিও আলোচনা করা হয়। যেখানে ড. ইউনূস ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য উন্নতি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই: সেনা সদর
সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই: সেনা সদর

সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় Read more

Online-Casinos in Deutschland: sicher spielen, Angebote vergleichen und bewusst entscheiden
Online-Casinos in Deutschland: sicher spielen, Angebote vergleichen und bewusst entscheiden

Online-Casinos sind für viele Erwachsene eine digitale Möglichkeit, Spielautomaten und klassische Casinospiele flexibel zu entdecken. Wer sich in Deutschland informieren Read more

কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা
কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা

চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়ে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দোহায় অনুষ্ঠাতব্য ‘আর্থনা Read more

বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন
বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন

বৈশাখ উপলক্ষ্যে বাড়িতে অনেকে অনেক পদের রান্না করেন। আর যা কিছু থাকুক আর না থাকুক ইলিশ কিন্তু থাকবেই। এখন কেবল Read more

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আছি আমরা: মামদানি
ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আছি আমরা: মামদানি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়রপ্রার্থী জোহরান মামদানি বলেছেন, ‘আমরা ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আছি।’ মঙ্গলবার (৪ নভেম্বর)নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের একথা Read more

চার বছরে সেবা নয়, অভিযোগেই মুখর জবির মানসিক কাউন্সেলিং সেন্টার
চার বছরে সেবা নয়, অভিযোগেই মুখর জবির মানসিক কাউন্সেলিং সেন্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মানসিক চাপ, একাকীত্ব ও হতাশা থেকে মুক্তি দিতে ২০২২ সালের ৩ জানুয়ারি রফিক ভবনের নিচতলায় চালু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন