পাকিস্তান ‍সম্প্রতি অর্থনৈতিক ও প্রযুক্তিগত রূপান্তরের পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার দেশটির ইতিহাসে প্রথম কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।এদিন যুক্তরাষ্ট্রে ‘বিটকয়েন ভেগাস ২০২৫’ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ক্রিপ্টো সহকারী বিলাল বিন সাকিব এ ঘোষণা দেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।লাস ভেগাসে আন্তর্জাতিক দর্শক-শ্রোতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বিলাল বিন সাকিব বলেন, ‘আমাদের যুবসমাজ অনলাইন ও অন-চেইন মিলিয়ে পাকিস্তানে ৪ কোটির বেশি ক্রিপ্টো ওয়ালেট রয়েছে। যাদের গড় বয়স ২৩ বছর। এখন পাকিস্তানকে অতীত দিয়ে নয়, ভবিষ্যতের জন্যই মূল্যায়ন করা হচ্ছে’।তিনি আরও জানান, বিশ্বের অন্যতম গতিশীল পাকিস্তানের উদীয়মান ফ্রিল্যান্সিং অর্থনীতি দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে।‘সরকার ইতোমধ্যেই একটি জাতীয় বিটকয়েন ওয়ালেট চালু করেছে এবং ক্রিপ্টোকারেন্সি মাইনিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দিয়েছে’ বলেও উল্লেখ করেন তিনি। বিলাল বিন সাকিব বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে—স্বতন্ত্র মাইনার, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্লকচেইন কোম্পানিগুলোকে পাকিস্তানে বিনিয়োগ ও উদ্ভাবনে উৎসাহিত করা।পাকিস্তান ডিজিটাল অ্যাসেট অথরিটি (পিডিএএ) গঠনের ঘোষণাএ সময় আরও একটি উল্লেখযোগ্য ঘোষণা হচ্ছে- পাকিস্তান ডিজিটাল অ্যাসেট অথরিটি (পিডিএএ) গঠন। যা দেশটির প্রায় ২৫ বিলিয়ন ডলার মূল্যের অনানুষ্ঠানিক ক্রিপ্টো মার্কেটকে নিয়ন্ত্রণ করবে। দেশটির অর্থ মন্ত্রণালয় গত ২১ মে পিডিএএ-এর অনুমোদন দেয়।পিডিএএ মূলত ক্রিপ্টো এক্সচেঞ্জ, ওয়ালেট, স্টেবলকয়েন এবং ডেসেন্ট্রালাইজড ফাইন্যান্স (DeFi) অ্যাপ্লিকেশন তদারকি করবে। জাতীয় সম্পদ ও ঋণ টোকেনাইজেশনের মাধ্যমেও এটি উদ্ভাবনকে উৎসাহিত করবে। একই সঙ্গে সংস্থা আন্তর্জাতিক মান, বিশেষ করে FATF-এর (Financial Action Task Force) মানদণ্ড অনুযায়ী কার্যক্রম পরিচালনার দিকেও নজর রাখবে।বিলাল বিন সাকিব বলেন, ‘পিডিএএ গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বৈশ্বিক বিনিয়োগকারীদের সুরক্ষা দেবে এবং পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল অর্থনীতির অংশ করে তুলবে’। তিনি এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পাকিস্তানে এসে এখানকার প্রযুক্তিখাতে বিনিয়োগ করুন’।সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পুত্র এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তাদেরকে পাকিস্তান-ভারত আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়তার জন্য সম্মাননা দেওয়া হয়।পাকিস্তান ডিজিটাল অ্যাসেট অথরিটি (পিডিএএ) কী?পিডিএএ হলো নতুন প্রতিষ্ঠিত একটি নিয়ন্ত্রক সংস্থা। যার কাজ পাকিস্তানের ডিজিটাল অ্যাসেট বা ক্রিপ্টো সম্পদ বাজারকে নিয়ন্ত্রণ ও সংগঠিত করা। এর মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা, বাজারের স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করা হবে। DeFi, এক্সচেঞ্জ, ওয়ালেট এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মকে নিয়মের আওতায় এনে পিডিএএ পাকিস্তানের ডিজিটাল অর্থনীতিকে একটি স্থিতিশীল কাঠামো দেবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১৭ জন রোগী। এর মধ্যে বরিশাল বিভাগেই আক্রান্ত হয়েছে ১২৭ Read more

নীলফামারীতে হবে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
নীলফামারীতে হবে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি নীলফামারীতেই করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন অর রশিদ।মঙ্গলবার Read more

নারী শ্রমিকদের সাথে অশালীন আচরনের অভিযোগ, কারখানা বন্ধের নোটিশ
নারী শ্রমিকদের সাথে অশালীন আচরনের অভিযোগ, কারখানা বন্ধের নোটিশ

গাজীপুরে বিনা কারণে শ্রমিকদের চাকুরিচ্যুতি, নারী শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের অশালীন আচরণের প্রতিবাদ করায় পিসি কমিটির তিন নারী সদস্যকে অশ্লীল ভাষায় Read more

ইসরায়েল বাহিনির বোমাবর্ষণে গাজায় নিহত আরও ৭৩, নিশ্চিহ্ন পুরো পরিবার
ইসরায়েল বাহিনির বোমাবর্ষণে গাজায় নিহত আরও ৭৩, নিশ্চিহ্ন পুরো পরিবার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অমানবিক বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৭৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন Read more

ফিল্ম সঙ্কটে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা বন্ধ
ফিল্ম সঙ্কটে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা বন্ধ

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিল্ম সরবরাহ না থাকায় দুই সপ্তাহ ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা Read more

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন