কুরআন-সুন্নাহ ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য করে ঈদের একদিন পূর্বে ঈদ উদযাপন এবং ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টির বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে গাজীপুর সদয় উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে হক্কানী ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলার মির্জাপুর ও পার্শ্ববর্তী এলাকার ওলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ ও তৌহিদী জনতা বিক্ষোভ শেষে জয়দেবপুর থানায় একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ধর্মীয় বিশৃঙ্খলা দমন এবং আসন্ন ঈদুল আযহায় রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে একদিনেই ঈদের জামাত আদায় নিশ্চিতকরণে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের বিনীত আবেদন জানানো হয়। এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম জানান, হক্কানী ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা ঈদের পূর্বে কোনো ঈদ উদযাপন কেউ করতে যেন না পারে, সে বিষয়ে তারা একটি স্মারকলিপি প্রদান করেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংবিধান সংশোধনে গণভোটসহ একগুচ্ছ প্রস্তাব রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে Read more

প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার
প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকাল ১১ টার Read more

‘তাণ্ডবে’ শাকিবের নায়িকা সাবিলা, আরও থাকছেন নিশো-নাঈম
‘তাণ্ডবে’ শাকিবের নায়িকা সাবিলা, আরও থাকছেন নিশো-নাঈম

বিশ্বব্যাপী 'বরবাদ' সাফল্যের মধ্যে সুপারস্টার শাকিব খান তার আসন্ন ঈদুল আজহার ছবি 'তাণ্ডব'র শুটিং করছেন। এই ছবিতে তার নায়িকা কে Read more

১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: তথ্য উপদেষ্টা
১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: তথ্য উপদেষ্টা

দেশে আবারও ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজ ভেরিফায়েড ফেসবুকে এই Read more

৪ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা
৪ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা

চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন