টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার(২২ ডিসেম্বর) রাতে উপজেলার কালমেঘা–নলুয়া সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কিশোরেরা হলো উপজেলার কালিদাস গ্রামের পানাউল্লাহপাড়ার মোহাম্মদ আলীর ছেলে লিখন আহমেদ (১৫), একই গ্রামের বল্লাচালাপাড়ার মইনুদ্দিনের ছেলে আবির হোসেন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়ার প্রবাসী আবদুর রউফের ছেলে সাব্বির হাসান (২০)। লিখন ও আবির বন্ধু। তারা কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী। আর সাব্বির হাসান এইচএসসি পাস করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল চালাচ্ছিল আবির হোসেন এবং অন্যটি চালাচ্ছিলেন সাব্বির হাসান। নিহত আবির ও লিখন একই মোটরসাইকেলে ছিলেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উপজেলার বেলতলী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে আহত বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন আহমেদ ও সাব্বির হাসানের মৃত্যু হয়।কালিদাস কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদল বলেন, লিখন ও আবির তাঁর প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী এবং নিহত সাব্বির তাঁর প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। কাকতালীয়ভাবে তিনজনেরই বাড়ি একই গ্রামে।সখীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, তিনটি মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গত ১২ এপ্রিল অনলাইন নিউজ পোর্টাল সময়র কণ্ঠস্বর-এ “গাজীপুরে স্বাস্থ্য পরিদর্শক জিয়ার দাপট, অসহায় সাধারণ কর্মীরা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Read more

নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় ইতালিসহ ৫ দেশের তীব্র নিন্দা
নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় ইতালিসহ ৫ দেশের তীব্র নিন্দা

নেতানিয়াহুর পুরো গাজা দখলের পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (০৮ আগস্ট) এক যৌথ বিবৃতিতে Read more

পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে, এমন কোনো আশঙ্কা নেই: দুদু
পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে, এমন কোনো আশঙ্কা নেই: দুদু

পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন চললেও জামায়াত নির্বাচনে অংশগ্রহণে সবদিক থেকে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান Read more

ত্রিশালে শিশু হত্যা, পিতা ও সৎ মা গ্রেপ্তার
ত্রিশালে শিশু হত্যা, পিতা ও সৎ মা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে লাবিব নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে নিজ সন্তানকে হত্যার অভিযোগে ঘাতক Read more

শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা
শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি মিষ্টি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।সোমবার(৫ জানুয়ারি) বিকেলে জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন