দুই বছর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিলো আর্জেন্টিনা। তবে সেবার নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার দুই বছর পর সেই নাইজেরিয়াকে হারিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। তাদের জয়ে যেন দুই বছর আগের প্রতিশোধের থেকে আধিপত্যই ফুঁটে উঠেছে বেশি!বৃহস্পতিবার (৯ অক্টোবর) চিলির এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাদানোসে নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছেন মাহের কারিজো। বাকী দুটি গোল করেছেন আলেজো সারকো ও মাতেও সিলভেত্তি।এদিন ম্যাচের শুরুতেই গোল উৎসবে মাতে আর্জেন্টিনা। কিক অফের মাত্র ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায় লেভারকুসেনের তরুণ ফরোয়ার্ড আলেজো সারকোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি। এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার দ্রুততম গোল। ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে কারিজোর গোল ব্যবধান দ্বিগুণ করে দেয়।দ্বিতীয়ার্ধেও যথারীতি আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ৫৩ মিনিটে বাঁ পায়ের নিখুঁত শটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন কারিজো। এরপর ৬৬ মিনিটে ইন্টার মায়ামিতে মেসির তরুণ সতীর্থ  মাতেও সিলভেত্তি গোল করে নাইজেরিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন।এই জয়ে ১৪ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০১১ সালে শেষ আটে খেলেছিল তারা। আগামী রোববার (১২ অক্টোবর) ভোর ৫টায় একই মাঠে কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে জুনিয়র মেসিরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার নির্ধারিত দামে এবারো বিক্রি না হওয়ার অভিযোগ, রাস্তায় পড়ে ছিল কাঁচা চামড়া
সরকার নির্ধারিত দামে এবারো বিক্রি না হওয়ার অভিযোগ, রাস্তায় পড়ে ছিল কাঁচা চামড়া

একটি মসজিদের খাদেম জানালেন, আসরের নামাজের সময় একটা পার্টি এসে সাতশো সত্তর টাকা করে দিতে চাইলো, সন্ধ্যার পর সেই চামড়া Read more

চকরিয়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা
চকরিয়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা

কক্সবাজারের চকরিয়ায়  মুষলধারে বৃষ্টি হচ্ছে, উক্ত বৃষ্টি প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (৭ জুলাই) গভীর রাত থেকে বিরতিহীন Read more

সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের
সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের

সুইডেন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গবেষণামূলক প্রতিষ্ঠান খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউট। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা Read more

প্রেমের টানে পাকিস্তানি ব্লগার এখন বাংলাদেশে
প্রেমের টানে পাকিস্তানি ব্লগার এখন বাংলাদেশে

পাকিস্তানি এক ব্লগারের সঙ্গে ফেসবুকে পরিচয় বাংলাদেশি এক তরুণীর। সে থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা এরপর এক বছর আগে ২০২৪ Read more

অমীমাংসিত ট্রফি নিয়ে ফ্রান্সে সেনেগালের উৎসব
অমীমাংসিত ট্রফি নিয়ে ফ্রান্সে সেনেগালের উৎসব

গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। কিন্তু রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে তাদের Read more

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। এটি দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন