প্রতিরক্ষা খাতে ৫০ হাজার কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত।‘অপারেশন সিঁদুরের’ পর তারা এই সিদ্ধান্ত নিয়ছে। আজ শুক্রবার সকালে একটি সরকারি সূত্রের বরাতে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ওই সরকারি সূত্র জানিয়েছে, সম্পূরক বাজেটের মাধ্যমে এই বৃদ্ধি সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে সাত লাখ কোটি রুপি বেশি হবে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থাপিত ২০২৫/২৬ বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড ৬ দশমিক ৮১ লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। এই বছরের বরাদ্দ ইতোমধ্যেই ২০২৪/২৫ সালের ৬ দশমিক ২২ লাখ কোটির তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি।বাজেট সম্ভবত গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে। ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি প্রশাসনের নজরে রয়েছে প্রতিরক্ষা খাত। বিজেপি সরকারের প্রথম বছর ২০১৪/১৫ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২ দশমিক ২৯ লাখ কোটি টাকা দেওয়া হয়েছিল। এ ছাড়া প্রতিরক্ষা খাতে বর্তমান বরাদ্দ সকল মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ এবং মোট বাজেটের ১৩ শতাংশ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা
তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।শনিবার (০৫ এপ্রিল) রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে Read more

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও Read more

জামিন পেলেন সেই রিকশাচালক, মুক্তিতে বাধা নেই
জামিন পেলেন সেই রিকশাচালক, মুক্তিতে বাধা নেই

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। Read more

ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দুপুর ১টার মধ্যে দেশের সাত অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ জুলাই)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ জুলাই)

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। একইদিন ওভালে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম ও Read more

‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তাদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন