তুরস্কের অনুরোধে আবারও আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এরআগের টানা চারদিন আলোচনা হওয়ার পর এটি ব্যর্থ হলে আফগানিস্তানকে বিভিন্ন হুমকি-ধামকি দেয় পাকিস্তান। এরপর তুরস্ক দুই দেশকে পুনরায় বৈঠকে বসার অনুরোধ করে।সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জানিয়েছে, পাকিস্তান জানিয়েছিল তারা তাদের প্রতিনিধিদের তুরস্ক থেকে ফিরিয়ে আনবে। তবে এখন তাদের দলটি ইস্তাম্বুলেই অবস্থান করবে।নাম গোপন রাখার শর্তে এক পাক কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, “পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে আফগানিস্তানের মাটি যেন ব্যবহার না হয় সেজন্য পাকিস্তান ফের নিজের অবস্থান জানিয়েছে। তুরস্কের অবদানকে আমরা স্বাগত জানাই। আমরা সদিচ্ছার সাথে শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোও জানিয়েছে, তুরস্কের অনুরোধ ও কাতারের হস্তক্ষেপের পর পাকিস্তানের সঙ্গে তারা পুনরায় আলোচনা করতে রাজি হয়েছে।গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধানকে লক্ষ্য করে এ হামলা চালায় বলে দাবি করে ইসলামাবাদ।এরপর আফগান সেনারা সীমান্তে পাক সেনাদের ওপর হামলা চালায়। যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। হামলা-পাল্টা হামলায় দুই দেশেই অসংখ্য মানুষ আহত ও নিহত হয়।এই হত্যাযজ্ঞ থামাতে তখন এগিয়ে আসে কাতার-তুরস্ক। প্রথমে কাতারের চেষ্টায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর দেশটির রাজধানী কাতারে আলোচনায় বসে তারা। সেখানে আলোচনা ফলপ্রসু হলে গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে আবারও বসেন তারা। কিন্তু চারদিন টানা বৈঠক করলেও দুই দেশ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।এরপর আফগানিস্তানের তালেবান সরকারকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দেয় পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তালেবান নেতাদের আবারও গুহায় পাঠানো হবে।পাকিস্তানের অভিযোগ টিটিপির সন্ত্রাসীরা আফগান সীমান্তে নিজেদের কার্যক্রম চালায় এবং পাকিস্তানে এসে হামলা চালিয়ে যায়। এতে আফগান তালেবান মদদ দেয় বলেও দাবি তাদের। কিন্তু আফগানিস্তান শুরু থেকেই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হান্নান মাসউদকে হত্যার হুমকি: অভিযুক্ত আটক
হান্নান মাসউদকে হত্যার হুমকি: অভিযুক্ত আটক

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মূলহোতা ইসরাত রায়হান অমিকে আটক Read more

বিরামপুরে গ্রামবাসী ও বিজিবির সংঘর্ষ, ১২ সদস্য প্রত্যাহার
বিরামপুরে গ্রামবাসী ও বিজিবির সংঘর্ষ, ১২ সদস্য প্রত্যাহার

দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর সীমান্তের জোলাপাড়া গ্রামে হাঁসের খামার থেকে ফেরা নিয়ে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। Read more

হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করলো বাংলাদেশ
হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করলো বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে শক্ত প্রতিপক্ষ হংকংকে রুখে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুরুতে এক গোল পিছিয়ে পড়লেও Read more

সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আসিফ নজরুল
সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আসিফ নজরুল

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (১৬ জুন) Read more

পাকিস্তানের ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময়
পাকিস্তানের ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময়

ঢাকায় আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকরা বলেছেন, তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক পর্যায়ে সরকারি পর্যায়ের ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী অগ্রগতির Read more

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের

বরিশাল শহরের বাসিন্দা জাকির। অর্থের অভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত এক মধ্যবয়সী ব্যক্তির চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। অসুস্থ ব্যক্তি জাকির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন