মসজিদে পড়তে আসা ১৭ বছরের এক কিশোরী প্রতিবন্দ্বীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমামের নাম আব্দুল করিম (৪২। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে।তাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, শুক্রবার  (৪ এপ্রিল ) রাতে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর উত্তর পাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি ঐ মজজিদে দীর্ঘদিন যাবত ইমামতি করতেন।ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইমাম আ. করিম জানায়, তিনি ২ কন্যা ও এক পুত্র  সন্তানের জনক এবং ঘরে তার স্ত্রী রয়েছে। ধর্ষণের কারন হিসেবে ইমাম করিম সাংবাদিকদের জানায়, “শয়তানের প্ররোচনায় পড়ে তিনি এমন জঘন্য কাজ করেছেন।”জানা যায়, শান্তিপুর মসজিদে রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় একই গ্রামের  ১৭ বছরের এক প্রতিবন্দ্বী কিশোরীটি। গত ১ এপ্রিল  মঙ্গলবার সকালে অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ চলে গেলে সেই সুযোগে ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।এই ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে হত্যা করার হুমকি দেয় অভিযুক্ত ইমাম। পরবর্তীতে আবারও ঘর ঝাড়ু দেয়ার উছিলায় ২য় দফা তাকে একই রুমে ধর্ষণ চেষ্টা করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানায়। গতকাল ৪ এপ্রিল  কিশোরীর মা ছালেহা বেগম বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই ওই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ।বাঞ্ছারামপুর মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোরশেদুল আলম চৌধুরী  বলেন, এক কিশোরীরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাত থেকে ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ
মধ্যরাত থেকে ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রথমবারের মতো এ বছর ১৫ এপ্রিল (১৪ Read more

সাম্য হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস আলম
সাম্য হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস আলম

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫)। এ ঘটনায় ভিসি ও Read more

পঞ্চগড়ের দেবীগঞ্জে সুপারি বাগানের নেটে আটকা অজগর
পঞ্চগড়ের দেবীগঞ্জে সুপারি বাগানের নেটে আটকা অজগর

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি অজগরের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (৩ অক্টোবর) বিকাল Read more

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা

যশোরে প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইলিং করে ধর্ষণ ও চাঁদার দাবিতে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মডেল Read more

নিকলীতে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
নিকলীতে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জের নিকলীতে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওরে অভিযান চালিয়ে মাদক ও Read more

বিএনপি’র সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই: মাহবুব আনাম স্বপন
বিএনপি’র সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই: মাহবুব আনাম স্বপন

বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। তারেক রহমান ও ড. ইউনুসের মিটিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন