গত ১২ এপ্রিল অনলাইন নিউজ পোর্টাল সময়র কণ্ঠস্বর-এ “গাজীপুরে স্বাস্থ্য পরিদর্শক জিয়ার দাপট, অসহায় সাধারণ কর্মীরা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর সদর উপজেলার সাবেক স্বাস্থ্য পরিদর্শক জিয়াউল হক। প্রতিবাদপত্রে জিয়াউল হক দাবি করেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি অভিযোগ করেন, কাশিমপুর পশ্চিম এনায়েতপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (CHCP) মাজহারুল ইসলাম ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছেন। জানা গেছে, মাজহারুল ইসলাম বর্তমানে দায়িত্বে অবহেলার কারণে মহাখালীর সিবিএইচসি (CBHC) কর্তৃপক্ষের কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এবং তার বেতন-ভাতা স্থগিত রয়েছে।জিয়াউল হক আরও জানান, ছুটি অনুমোদন, শোকজ নোটিশ ইত্যাদি প্রদান তার দায়িত্বের আওতাভুক্ত নয়; এসব বিষয়ে সিদ্ধান্ত নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। পাশাপাশি, সংবাদে ইনচার্জ পদ থেকে সরিয়ে দেওয়ার যে দাবি করা হয়েছে, তা বাস্তবে তার ব্যক্তিগত অসুস্থতার কারণে এবং তার নিজের আবেদনের প্রেক্ষিতে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। বর্তমানে ওই দায়িত্বে নিয়োজিত হয়েছেন স্বাস্থ্য পরিদর্শক শাহনাজ আক্তার।জিয়াউল হক বলেন, আমি এই ধরনের বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের পূর্বে উভয় পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার অনুরোধ জানাই।  প্রতিবেদকের বক্তব্য: গাজীপুর সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক জিয়াউল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে অনুসন্ধানের ভিত্তিতে গত ১২ এপ্রিল সংবাদটি প্রকাশ করা হয়। অনুসন্ধানকালে একাধিক কর্মরত স্বাস্থ্যকর্মী অভিযোগ করেন যে, ছুটি অনুমোদনের জন্য জিয়াউল হককে অর্থ, উপহার ও নানা সুবিধা দিতে হয়। ট্রেনিং-এ পাঠানোর ক্ষেত্রেও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসংক্রান্ত তথ্য, বক্তব্য প্রতিবেদনে উল্লেখ ছিল। যার কিছু অডিও ও ভিডিও সাক্ষ্যও সংরক্ষিত রয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য বা মন্তব্য নেই।তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে একাধিকবার স্বাস্থ্য পরিদর্শক জিয়াউল হককে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর Read more

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের নাম শাহীন ইসলাম (২৮), Read more

আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের মামলা
আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের মামলা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। অভিযোগে বলা হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই Read more

৫ আগস্টের মধ্যে জুলাই সনদ-ঘোষণাপত্র আদায় করা হবে: নাহিদ
৫ আগস্টের মধ্যে জুলাই সনদ-ঘোষণাপত্র আদায় করা হবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক Read more

হাসানাতের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ
হাসানাতের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষমর বিরোধী  ছাত্র আন্দোলন Read more

মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি মিলবে স্মুদিতে
মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি মিলবে স্মুদিতে

মাথাব্যথা এমনিতেই কষ্টদায়ক, আর মাইগ্রেনের ব্যথা তো আরো জটিল। যাদের এই ব্যথা আছে, শুধু তারাই অনুভব করতে পারেন যে এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন