দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত পহেলা বৈশাখ অনুষ্ঠানে সামান্য বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপি’র সহ-সভাপতি রবিউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, প্রবাসী কল‍্যাণ বিষয়ক সম্পাদক টুটুল বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম সহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে  বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু  বলেন, বিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের পান্তা-মাছের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর সাথে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর সামান্য ভুলবুঝাবুঝি হয়। কিন্তু ছোট এ বিষয়টিকে কেন্দ্র করে কিছু সাংবাদিক বিএনপি’র নেতাকর্মীদের জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করে।তিনি আরও বলেন, বিএনপি’র নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলনে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়াকে ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু
খালেদা জিয়াকে ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু করা হয়েছে।  সোমবার (২৮ জুলাই) Read more

ডাকাত শাহীনের ‘ডানহাত’ খ্যাত স্বেচ্ছাসেবক দল নেতা র‍্যাবের জালে
ডাকাত শাহীনের ‘ডানহাত’ খ্যাত স্বেচ্ছাসেবক দল নেতা র‍্যাবের জালে

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া-কচ্ছপিয়ায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা কুখ্যাত ডাকাত শাহীনুর রহমান শাহীনের ডানহাত ও স্বেচ্ছাসেবক দল নেতা Read more

ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে ফাঁসির দড়িতে পুত্রবধুকে ঝুলতে দেখে আতকে ওঠেন নিহতের শশুর। অতঃপর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক Read more

ইয়েমেনে আবারও হামলা চালালো সৌদি আরব
ইয়েমেনে আবারও হামলা চালালো সৌদি আরব

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের ২ এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। রবিবার (০৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস Read more

বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি, তদন্তে নেমেছে পুলিশ
বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি, তদন্তে নেমেছে পুলিশ

রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা ক্লিনিকের তালা ভেঙে Read more

শতবর্ষ ধরে উন্নয়নের বাইরে হালদা পাড়ের ফতেহনগর
শতবর্ষ ধরে উন্নয়নের বাইরে হালদা পাড়ের ফতেহনগর

চট্টগ্রামের রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি–এই তিন উপজেলার সীমান্তঘেঁষা হালদা নদীর পশ্চিম পাড়ে একটি বৃহৎ জনপদ ফতেহনগর। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, নদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন