নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পেশাজীবি লীগ নামে গোপনে তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি “পেশাজীবি লীগ নোবিপ্রবি” নামক একটি মেসেঞ্জার গ্রুপের চ্যাট ফাঁস হলে বিষয়টি সবার নজরে আসে৷ গতকাল ১৫ মে (বৃহস্পতিবার) নোবিপ্রবি টিভি নামক একটি ফেসবুক পেজ বিষয়টি সামনে নিয়ে আসে। যেখানে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য আদান প্রদান করছে। ভিডিওতে দেখা যায়, গ্রুপের এডমিন মেজবাহ উদ্দিন পলাশ। যিনি আওয়ামী শাসনামলে নোবিপ্রবি অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা পর্যায়ের পদধারী নেতাও ছিলেন। পলাশ ছাড়াও উক্ত গ্রুপে তৎকালীন আওয়ামী পন্থী বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীর ফেসবুক আইডিও দেখা গিয়েছে৷ ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গ্রুপের তথ্য ফাঁস হওয়ায় গ্রুপের এডমিন নোবিপ্রবি অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ উদ্দিন পলাশ গ্রুপের সদস্যদের আল্লাহর গজব দিয়ে লিভ নেন। গ্রুপে এই আওয়ালীগ নেতা সর্বশেষ মেসেজ দিয়ে বলেন, আপনারা যারা এই গ্রুপের আমি এডমিন আছি এবং আমাদের তথ্য ছাত্রদের দিয়ে আমাদের হয়রানি করাচ্ছেন, আপনাদের উপর আল্লাহর গজব পড়বো মনে রাখিয়েন। গ্রুপের অস্তিত্বের কথা স্বীকার করে পলাশ বলেন, এ গ্রুপটি অনেক আগের কিন্তু সম্প্রতি গ্রুপের কার্যক্রম দৃষ্টিগোচর হওয়ায় আপনার কাছে মনে হচ্ছে গ্রুপটি বর্তমানে পরিচালিত হচ্ছে।” এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল  বলেন,”এ বিষয়ে আমি এখন পর্যন্ত অবগত নই।অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।” উল্লেখ্য, এর আগে সকল ধরণেরর রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৪ সালের ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের এক জরুরি সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। আবার সম্প্রতি সময়ে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর প্রেক্ষিতে এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা-১৮(১) অনুযায়ী জারি করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফাইনালে বিরাটদের দুইশর আগে আটকাল পাঞ্জাব
ফাইনালে বিরাটদের দুইশর আগে আটকাল পাঞ্জাব

তিনবার আইপিএলের ফাইনালে খেলে স্বপ্নভঙ্গ হয়েছে বিরাট কোহলি ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ বছর আগে একবার ফাইনাল খেললেও শিরোপা জেতা Read more

ঈদ উপলক্ষ্যে দীর্ঘ ছুটি পাচ্ছেন বাঙলা কলেজ শিক্ষার্থীরা
ঈদ উপলক্ষ্যে দীর্ঘ ছুটি পাচ্ছেন বাঙলা কলেজ শিক্ষার্থীরা

সরকারি বাঙলা কলেজের চিরচেনা প্রাঙ্গণ এখন অনেকটাই নির্জন। শ্রেণিকক্ষ বন্ধ, ছাতিমতলায় নেই ভিড়, লাইব্রেরি ঘরেও নেই পাঠকের আনাগোনা। ইলশে গুড়ি Read more

সুপারফুড চিয়া সিড খাওয়ার উপকারীতা
সুপারফুড চিয়া সিড খাওয়ার উপকারীতা

স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় 'চিয়া সিড'। প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি পাওয়া যাবে এই চিয়া সিডে। প্রাচীনকাল Read more

২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী নড়িয়ার সন্দেশ
২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী নড়িয়ার সন্দেশ

প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা শুধু নদীমাতৃক পরিবেশের জন্যই নয়, বরং একটি অনন্য মিষ্টান্নের জন্যও সুপরিচিত। এ মিষ্টির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন