মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম সেবা) বলেছেন, অপরাধীর কোন রাজনীতিক পরিচয় নেই। তার নেই কোন ধর্ম-বর্ণ বা জাত। অপরাদের সাথে যুক্ত থাকলে তার আসল পরিচয় সে অপরাধী। আপনারা পুলিশ কখনো শত্রু মনে করবেন না, পুলিশ জনগনের বন্ধু। অপরাদ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন।তিনি শনিবার (১৯ এপ্রিল) বিকালে সরিষাবাড়ী উপজেলার ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।তিনি আরো বলেন, গত ৫ আগস্টের পর থেকে পুলিশ অন্যরকম ভূমিকায় আপনাদের সেবায় কাজ করে যাচ্ছেন। পুলিশের ভুলত্রুটি গুলো ধরিয়ে দিন। আমরা পরিবর্তন হয়ে আপনারদের সেবায় কাজ করে যাচ্ছি। সুস্থ্য সুন্দর সমাজ গড়তে অপরাদ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া সভাপতিত্বে বিট পুলিশিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।আরো বক্তব্য রাখেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন, এডভোকেট আব্দুল আওয়াল, ভাটার ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লি, সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদ খান, সহকারি অধ্যাপক জুয়েল রানা প্রমুখ।এ সময় জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ নাজমুস সাকিব, সরিষাবাড়ী থানার উপ-পরির্দশক বিকাশ চন্দ্র, এসআই বদরুল হাসান, এসআই রায়হান উদ্দিন সহ অন্যান্য পুলিশ সদস্য ও ভাটারা ইউনিয়নের বিভিন্ন সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে রাসেল
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে রাসেল

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিঅধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কিশোরগঞ্জে আত্মপ্রকাশ করেছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক নূর Read more

আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন Read more

দেওয়ানগঞ্জে রাস্তার বেহাল দশা, দ্রত সংস্কারের দাবি স্থানীয়দের
দেওয়ানগঞ্জে রাস্তার বেহাল দশা, দ্রত সংস্কারের দাবি স্থানীয়দের

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ টু তারাটিয়া বাজার মেইন রোড পাররামরামপুর ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ তারাটিয়া বাজার। প্রতিবছর এখান থেকে সরকার পায় Read more

স্বামীর কথায় নিজেকে শেষ করলেন স্ত্রী, দায়ী করলেন শ্বশুর ও ননদকে
স্বামীর কথায় নিজেকে শেষ করলেন স্ত্রী, দায়ী করলেন শ্বশুর ও ননদকে

মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল ২৩ বছর বয়সী এক নারীর। কিন্তু সে আত্মহত্যা করার আগে একটি ভিডিও রেকর্ড রেখে Read more

জীবননগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা গ্রেপ্তার
জীবননগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১১ মে) Read more

পুঠিয়ায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
পুঠিয়ায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলার পাঁচাআনী পাড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই বিষয়ে এরই মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন